রাজমিস্ত্রির ছেলে এমপি ইলেকশন করছি; এটাই তো বড় বিষয়: হাসনাত

Post Image


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমি রাজমিস্ত্রির ছেলে হয়ে এমপি ইলেকশন করছি, এটাই আমার জন্য বড় বিষয়, এর চেয়ে বড় বিষয় আর কী আছে বলেন! বাপ মন্ত্রী হবে, আমি মন্ত্রী হব, আমার নাতি মন্ত্রী হবে, তার পরেরটাও মন্ত্রী হবে- এটার জন্য বাংলাদেশ আর অপেক্ষা করবে না। যোগ্য এবং যাকে মানুষ চাইবে, মানুষ তাকেই ভোট দেবে। কেউ যদি আমাকে পাথর মারে, আমরা তাকে ফুল দিয়ে বরণ করব। কেউ গালি দিলে তাকে সালাম দেব।


বাকিটা আল্লাহর হাতে। তবুও আপনারা বিভেদে যাবেন না। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় দেবীদ্বারের সুলতানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এনসিপির পদযাত্রা ও গণসংযোগ শেষে ‘উঠানে রাজনীতি’ শীর্ষক এক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি। এ সময় এনসিপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহসহ দেবীদ্বার উপজেলা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের মায়েরা ঘরে যারা রান্নাবান্নার কাজ করেন, চাকরিজীবী, কৃষক, শ্রমিক ভাইয়েরা নেতা বানায়, কিন্তু নেতায় নির্বাচনের পর তাদের কখনো মানুষ মনে করেন না। আমরা এনসিপি বাংলাদেশের এই কালচারটা পরিবর্তন করতে চাই। কোনো কোনো রাজনৈতিক দলের নেতা বলে থাকেন, আমরা না কি ৫০০ ভোট পাব, ৯ মাসের একটি নতুন দল যদি বাপ-দাদার পরিচয় ছাড়া ৫০০ ভোট পায়, এটাও অনেক বড় বিষয়। আমি খেটে খাওয়া মানুষের প্রতিনিধি হতে এসেছি।


আমার বড় বংশ নেই, টাকা-পয়সা নেই, বিদেশে পড়াশোনা করিনি, আপনাদের মধ্য থেকেই আমি বেড়ে উঠেছি, এটা আমার বড় পরিচয়। এনসিপির এ নেতা বলেন, আপনার রাজনৈতিক মতাদর্শের কারণে একে অপরকে কষ্ট দেবেন না। আপনি যে রাজনৈতিক দলেরই হোন না কেন, যেন আমাদের মধ্যে এক টেবিলে বসে খাওয়ার মতো পরিবেশ থাকে। একজন যেন আরেকজনের ঘরে যাওয়ার মতো পরিবেশ থাকে, একজনের দাওয়াতে যেন আরেকজন অংশ নিতে পারেন। আপনারা নির্বাচনের সহিংসতা ও উসকানিতে জড়াবেন না।


তিনি বলেন, আপনাকে যদি কোনো নেতা ৫০ হাজার টাকা দিয়ে বলে যে তুমি ভোট কেন্দ্র দখল করো, আপনি যদি হাশর, মিজান ও কেয়ামতে বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে ভাবুন, নেতায় এ ৫০ হাজার টাকা কোনো না কোনোভাবে ওঠাবে। এমন কি আমিও যদি ৫০ হাজার টাকা দিয়ে বলি, এই কেন্দ্র দখল কর, অমুকেরে গাড়ি ভাঙো, তাহলে মনে করতে হবে, আমিও নির্বাচনের পরে এই ৫০ হাজার টাকা কোনো না কোনোভাবে ওঠাব।


হাসনাত ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা ভোট দিতে সবাই একসঙ্গে যাবেন এবং একসঙ্গে বাড়ি আসবেন, সামাজিকভাবে সবাই একসঙ্গে থাকবেন। আপনি এক মার্কা করবেন, আমি আরেক মার্কা করব, কিন্তু দুজনের মধ্যে যেন দ্বন্দ্ব না থাকে। আপনি যে নেতার জন্য মারামারি করবেন, দেখবেন, নির্বাচনের পর আপনার সঙ্গে ওই নেতার দেখাই হবে না। নির্বাচনের আগে সকল প্রার্থীই ভালো ভালো কথা বলবে, আপনারা যাকে যোগ্য মনে করবেন, তাকেই ভোট দেবেন, নিজেদের মধ্যে সহিংসতায় জড়াবেন না, পরিবারের মধ্যে সহিংসতায় জড়াবেন না।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘স্বরাষ্ট্রমন্ত্রীকে এর দায় নিতে হবে’, রংপুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির

জীবনের সর্বক্ষেত্রে কুরআনের বিধান মানতে হবে: জামায়াত আমির

শিক্ষার্থীদের বের করে তোলারাম কলেজে এখনো অবস্থান করছে ছাত্রদল

‘আমাদের নিষিদ্ধ করবেন? আগে দেখুন, যারা নিষিদ্ধ করেছিল তাদের কী দশা হয়েছে’

মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন

কুর্শা ইউপিতে চেয়ারম্যান প্রার্থী মমিন মিল্লাতকে ঘিরে বাড়ছে আলোচনা

রাজনীতি এখন অনেকের কাছে এক ধরনের ব্যবসা হয়ে দাঁড়িয়েছে: শিবির সভাপতি

ভোলাকে সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

সর্বাধিক পঠিত

মনোনয়ন জমা দিয়ে হাদি হত্যার বিচার চাইলেন জামায়াত প্রার্থী

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গ্রেফতার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী তহবিলে ১৪ লাখ টাকা দিলেন সহপাঠীরা

ঢাকা দক্ষিণে মেয়র পদে নির্বাচনের ঘোষণা ইশরাকের

পাঁচ বছরে আন্তর্জাতিক মানের ৫০০ ক্রীড়াবিদ তৈরির লক্ষ্য জামায়াতের

কুর্শা ইউপিতে চেয়ারম্যান প্রার্থী মমিন মিল্লাতকে ঘিরে বাড়ছে আলোচনা

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

রাজমিস্ত্রির ছেলে এমপি ইলেকশন করছি; এটাই তো বড় বিষয়: হাসনাত

মাকে দেখতে এভারকেয়ারের আইসিইউতে তারেক রহমান

জামায়াত ক্ষমতায় এলে জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠন করা হবে: শিবির সভাপতি