হাসনাত আবদুল্লাহর নির্বাচনী তহবিলে ১৪ লাখ টাকা দিলেন সহপাঠীরা

Post Image

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী তহবিলে ১৪ লাখ টাকা দিয়েছেন তার স্কুলের বন্ধু ও সহপাঠীরা।


শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ২০১৪ ব্যাচের এক পুনর্মিলনী অনুষ্ঠানে বন্ধুদের পক্ষ থেকে তার নির্বাচনী তহ‌বি‌লে ১৪ লাখ টাকার চেক তুলে দেন বন্ধুরা।


এ সময় উপ‌স্থিত ছি‌লেন দে‌বিদ্বার সরকারি রেয়াজ উ‌দ্দিন পাইলট ম‌ডেল উচ্চ বিদ্যাল‌য়ের সা‌বেক শিক্ষক মো. আব্দুস সবুর, জামাল মোহাম্মদ ক‌বির, জ‌সিম উ‌দ্দিন, প্রাক্তন শিক্ষার্থী সরকার সাকিব, আহম্মেদ শুভ, মুহতাদির যারিফ সিক্তসহ বিভিন্ন স্কুলের ২০১৪ ব্যাচের শিক্ষার্থীরা।


এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, দীর্ঘদিন পর স্কুল প্রাঙ্গণে এসে স্মৃতিগুলো নতুন করে নাড়া দিয়েছে। আমাদের উত্থানের সূচনা এই স্কুল থেকেই। আজ আমরা যারা দেশে-বিদেশে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত, তাদের সবার শিকড় এই বিদ্যালয়।


তিনি বলেন, স্কুলজীবন শেষ হওয়ার পরও সহপাঠীদের সঙ্গে সম্পর্ক অটুট রয়েছে। অনেক বন্ধু আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থান করলেও এই পুনর্মিলনীর মাধ্যমে সবাই আবার একত্রিত হয়েছেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

রাজনীতি এখন অনেকের কাছে এক ধরনের ব্যবসা হয়ে দাঁড়িয়েছে: শিবির সভাপতি

ভোলাকে সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

পবিত্র ওমরাহ পালন করলেন আসিফ মাহমুদ

বগুড়ায় জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার আ.লীগ নেতা

জ্বালানি সংকট দ্রুত সমাধানের সুযোগ নেই: অর্থমন্ত্রী

স্কুলছাত্রী মেয়ের সামনে বাবার পকেটে ঢোকানো হলো ইয়াবা, পরে ধরে নিয়ে গেল পুলিশ

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

আলোচিত সেই ছবি নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি আরমান

সর্বাধিক পঠিত

বিএনপি কেন্দ্র দখল করতে চাইলে ১১ দলীয় জোট বসে থাকবে না

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গ্রেফতার

ঢাকা দক্ষিণে মেয়র পদে নির্বাচনের ঘোষণা ইশরাকের

সারজিসের সভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, জরিমানা

মনোনয়ন জমা দিয়ে হাদি হত্যার বিচার চাইলেন জামায়াত প্রার্থী

পাঁচ বছরে আন্তর্জাতিক মানের ৫০০ ক্রীড়াবিদ তৈরির লক্ষ্য জামায়াতের

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

মাকে দেখতে এভারকেয়ারের আইসিইউতে তারেক রহমান

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী তহবিলে ১৪ লাখ টাকা দিলেন সহপাঠীরা

জামায়াত ক্ষমতায় এলে জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠন করা হবে: শিবির সভাপতি