শিক্ষকরা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ টঙ্গীর তা’মীরুল মিল্লাত মাদ্রাসা

Post Image


গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার টঙ্গী ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ডা. মো. হেফজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী শিশু বিভাগ থেকে কামিল পর্যন্ত সব শ্রেণির পাঠদান কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। একই সঙ্গে আলিম দ্বিতীয় বর্ষের চলমান সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষক–শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত অন্যান্য প্রশাসনিক কার্যক্রমে উপস্থিত থাকারও অনুরোধ জানানো হয়েছে।


এর আগে মঙ্গলবার দিনব্যাপী চার দফা দাবিকে কেন্দ্র করে মাদরাসায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেতন বৃদ্ধি, অতিরিক্ত পরীক্ষার ফি, দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং স্কলারশিপ চালুর দাবিতে আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের বিক্ষোভের এক পর্যায়ে ছাত্র–শিক্ষক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার অভিযোগ পাওয়া যায়।


ঘটনার পর গভর্নিং বডির প্রধান ড. কোরবানি আলী সন্ধ্যায় মাদরাসায় উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযোগের ভিত্তিতে তিন শিক্ষক—আতিকুর রহমান, সিবগাতুল্লাহ ও কামরুল ইসলাম—কে সাময়িকভাবে বহিষ্কারের নির্দেশ দেন। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।


বিক্ষোভরত শিক্ষার্থীরা এসময় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানান। এ ঘটনার পর মাদরাসার অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও আনুষ্ঠানিকভাবে ক্লাস ও পরীক্ষা স্থগিতের নোটিশ প্রকাশ করা হয়।


অধ্যক্ষ ডা. হেফজুর রহমান বলেন, “ঘটনার সকল দিক পর্যালোচনা করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। আনুষ্ঠানিক সিদ্ধান্ত পরে জানানো হবে।”

সর্বশেষ খবর

তরুণদের জলবায়ু নেতৃত্ব গড়ে তুলতে ‘গ্রীন ভয়েস’ প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয়ের আইন ভঙ্গ করে মাভাবিপ্রবিতে ভিসি নিয়োগের অভিযোগ

২০২৭ সালের এসএসসি পরীক্ষার প্রস্তাবিত সময়সূচি প্রকাশ

বিদ্যালয়ের ভবনে ফাটল, আকাশের নিচে পাঠদান

লম্বা ছুটিতে যাচ্ছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

শিক্ষাই হবে বাংলাদেশ-চীন সম্পর্কের সেতুবন্ধন: শিক্ষামন্ত্রী

প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষককে পাঠদান করতে দেওয়া হবে না: ববি হাজ্জাজ

৫ শর্তে ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক আলমোজাদ্দেদী

সর্বাধিক পঠিত

‘জুলাই প্রজন্ম বেঁচে থাকতে কোনো সিলেকশন বা ইঞ্জিনিয়ারিং মেনে নেওয়া হবে না’

‘শিক্ষার্থীদের ফ্রি ওয়াই-ফাই সুবিধা দেওয়ার পরিকল্পনা করছে সরকার’

বই উৎসবের মাধ্যমে পিস স্কুল পাবনা শাখার যাত্রা শুরু

শিক্ষার দায়িত্ব যেহেতু পেয়েছি, অনেক চমক রয়েছে: শিক্ষামন্ত্রী

এবার কর্মবিরতিতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা

ঈদের মাত্র পাঁচদিন বাকি, বোনাস পাননি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা

দ্বিতীয় সমাবর্তন আয়োজনের প্রস্তুতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের, সম্ভাব্য সময় জানালেন উপাচার্য

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ দিন ক্লাস, ৩ দিন অনলাইনে

এক হাজার মাদরাসায় চালু হচ্ছে কারিগরি ট্রেড কোর্স : শিক্ষামন্ত্রী

শিক্ষকরা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ টঙ্গীর তা’মীরুল মিল্লাত মাদ্রাসা