৪৫তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৮০৭

Post Image

প্রায় তিন বছর পর ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে নিয়োগের জন্য বিভিন্ন ক্যাডারে সুপারিশ পেয়েছেন ১ হাজার ৮০৭ জন।

বুধবার (২৬ নভেম্বর) রাতে পিএসসির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৫তম বিসিএসের ২ হাজার ৩০৯টি পদের বিপরীতে ১ হাজার ৮০৭ জনকে ক্যাডার পদে সুপারিশ করা হলো। ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি ২০২২ সালের ৩০ নভেম্বর প্রকাশ করেছিল পিএসসি। ২০২৩ সালের ১৯ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে আরও বলা হয়, ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন প্রার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরে ওই বছরের ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১২ হাজার ৭৮৯ জন লিখিত পরীক্ষায় বসেন গত বছরের ২৩ জানুয়ারি, যা শেষ হয় ৩১ জানুয়ারি। এতে ৬ হাজার ৫৫৮ জন প্রার্থী উত্তীর্ণ হন।

সর্বশেষ খবর

২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা

পুলিশের অবস্থান পরিষ্কারের আহবান শিক্ষার্থীদের, দাবি না মানা পর্যন্ত চলবে আন্দোলন

বর্ণাঢ্য আয়োজনে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ, পাবনার প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত

শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

রাকসুর তফসিলসহ নয় দাবিতে আম্মারের নেতৃত্বে ফের সরব হচ্ছে ‘রাবি সংস্কার আন্দোলন’

বেরোবি শিক্ষার্থীকে অপহরণ করে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী, নেপথ্যে ইউজিসির নির্দেশনা ও অর্থসংকট

স্কুল ড্রেস দেবে সরকার, জনপ্রতি ব্যয় ১০ হাজার টাকা

সর্বাধিক পঠিত

গর্ভকালীন পড়াশোনা, নবজাতক রেখে ভাইভা— ভেরিফিকেশনে বাদ অদম্য সুমাইয়াও

রাজশাহী ক্যাডেট কলেজের সব শিক্ষার্থী পেল জিপিএ-৫

আলিম পরীক্ষার উত্তরপত্র নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের

চার সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

এইচএসসি পরীক্ষা শুরু আজ, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী

আগামীকালের মধ্যে নিয়োগপত্র চান প্রাথমিকের নিয়োগ বঞ্চিত প্রার্থীরা

অর্থাভাবে ঢাবি শিক্ষার্থীর বাড়ি ফেরা, পড়াশোনার দায়িত্ব নিচ্ছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

নির্বাচিত হয়েও নিয়োগপত্র নেই, অধরাই রয়ে যাচ্ছে সরকারি চাকরি!

শাবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক রবিউল, কোষাধ্যক্ষ আতিকুল

৪৯তম বিসিএস: ভেরিফিকেশনে বাদ পড়ে গায়ে আগুন দেওয়ার ঘোষণা জসিমের