যৌতুকে গাড়ি চেয়েছিল বরপক্ষ, খেলনা গাড়ি দিয়ে বিয়ে ভাঙলেন কনের বাবা

Post Image

ভারতের উত্তর প্রদেশের মিরাটে যৌতুক হিসেবে মাহিন্দ্রা থার গাড়ি দাবি করার অভিযোগে বরপক্ষকে প্লাস্টিকের খেলনা গাড়ি দিয়ে বিয়ে ভেঙে দিয়েছেন কনের বাবা। বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করার অনুষ্ঠানে বরপক্ষকে বাড়িতে ডেকে প্রায় ১০ ঘণ্টা অপেক্ষায় রাখার পর তাদের হাতে খেলনা গাড়িটি তুলে দেন তিনি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মিরাটের ভবনপুর এলাকার জ্ঞানপুর গ্রামের বাসিন্দা শমসেরের ছেলের সঙ্গে প্রায় পাঁচ মাস আগে পরতাপুর থানার সোলানা গ্রামের বাসিন্দা বাব্বরের মেয়ের বিয়ে ঠিক হয়। বাগদান অনুষ্ঠানে কনের পরিবার বরপক্ষকে যৌতুকের বিভিন্ন সামগ্রীর পাশাপাশি এক লাখ রুপি দিয়েছিল

প্রায় এক মাস আগে বাব্বর একটি জমি বিক্রি করেন। বরপক্ষ জমি বিক্রির বিষয়টি জানার পর যৌতুক হিসেবে একটি থার গাড়ি দাবি করে বলে অভিযোগ। বাব্বর তাদের বোঝানোর চেষ্টা করলেও বরপক্ষ দাবি থেকে সরে আসেনি।

এ অবস্থায় শনিবার (২৮ নভেম্বর) বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করার ঐতিহ্যবাহী ‘লালখত’ অনুষ্ঠানের জন্য বরপক্ষকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান বাব্বর। সকাল থেকে রাত ১০টা পর্যন্ত তাদের অপেক্ষায় রাখেন তিনি। পরে বরের বাব্বরের হাতে একটি প্লাস্টিকের খেলনা থার গাড়ি তুলে দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় দেড় মিনিটের ভিডিওতে বাব্বরকে বলতে শোনা যায়, ‘আপনাদের একজন মানুষ নয়, একটি গাড়ি দরকার ছিল। আপনাদের গাড়ি দিয়েছি, এবার চালান। আপনারা নিজেদের বাড়িতে সুখে থাকুন, আমরাও আমাদের বাড়িতে সুখে থাকব।’

এরপর বরপক্ষের দেয়া বাগদানের উপহার ফিরিয়ে দিয়ে বিয়ে ও বাগদান বাতিলের ঘোষণা দেন তিনি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কনের পরিবারের সদস্যরাই ভিডিওটি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

যৌতুকে গাড়ি চেয়েছিল বরপক্ষ, খেলনা গাড়ি দিয়ে বিয়ে ভাঙলেন কনের বাবা

ভারতে টিফিনের বিরতিতে জুমার নামাজ আদায়, ৭ শিক্ষককে হেনস্তা

কীভাবে বিশ্বের সেরা হ্যাকার বাহিনী গড়ে তুলল উত্তর কোরিয়া

সম্প্রসারণ হচ্ছে মক্কা প্রতিরক্ষা জোট

গাজায় চিকিৎসাকেন্দ্রে ইসরাইলি হামলা, এমএসএফের দুই কর্মী নিহত

মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা, নিহত অন্তত ১৭

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর স্থগিত

‘অভ্যন্তরীণ বিভাজনে ভেঙে পড়ার ঝুঁকিতে ইসরাইল’

সর্বাধিক পঠিত

ইরানকে ঘুষ দিয়েছিলেন ওবামা: ট্রাম্প

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

হাদি হত্যার বিচার নিশ্চিতে ‘রেমিট্যান্স শাটডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি প্রবাসীদের

বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চান কিম জং উন

এবার গ্রিনল্যান্ড দখলের ঘোষণা ট্রাম্পের

যুদ্ধ বন্ধে নতুন শর্ত ইরানের

জাপানে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানাতে বিরোধীদের জোট

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাকে ‌'চোর' বলে কটূক্তি আর্জেন্টিনার প্রেসিডেন্টের

মোদির মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়