ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাকে ‌'চোর' বলে কটূক্তি আর্জেন্টিনার প্রেসিডেন্টের

Post Image

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে ‘চোর’ বলে কটূক্তি করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। তার এই মন্তব্যের পর দেশটি থেকে ব্রাজিল নিজেদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। 

গতকাল রোববার ব্রাজিলের সাও পাওলো শহরে যুক্তরাষ্ট্রপন্থি প্রেসিডেন্ট প্রার্থী ফ্লাভিও বলসোনারোর পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। সেখানেই ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্টকে ‘চোর’ এবং ‘সাজাপ্রাপ্ত আসামি’ বলে মন্তব্য করেন তিনি। যদিও সরাসরি লুলা দা সিলভার নাম উচ্চারণ করেননি মিলেই।

তবে এর জেরে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্স থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিচ্ছে ব্রাজিল। দেশটির মতে, আর্জেন্টিনার প্রেসিডেন্টের এসব মন্তব্য ব্রাজিলের সরকার, জনগণ ও গণতন্ত্রকে চরমভাবে অবমাননা করেছে।

এক অনুষ্ঠানে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কারও নাক গলানো বরদাশত করা হবে না। বহিরাগত কোনো হস্তক্ষেপ ছাড়াই তিনি দেশ পরিচালনা করে যাবেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আর্জেন্টিনায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত হুলিও বিতেলির সোমবারের মধ্যে দেশে ফেরার কথা রয়েছে।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা দুর্নীতি, ঘুস ও কেলেঙ্কারির মামলায় ২০১৮ সালে ১২ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। তবে ১৮ মাসের কিছু বেশি সময় কারাভোগের পরেই মুক্তি পান তিনি। ২০২১ সালে দেশটির সুপ্রিম কোর্ট তার সেই সাজা বাতিল ঘোষণা করেন। এর পরের বছরই প্রেসিডেন্ট নির্বাচনে তৎকালীন উগ্র ডানপন্থি প্রেসিডেন্ট জেইর বলসোনারোকে হারিয়ে ৫০ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট হন লুলা।


এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি ‘ককরোচ’ পার্টির

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাকে ‌'চোর' বলে কটূক্তি আর্জেন্টিনার প্রেসিডেন্টের

আন্দোলন হলেই লাঠিচার্জ করা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

লেবাননের সার্বভৌমত্বের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান

পারমাণবিক অস্ত্র তৈরির নির্দেশ দিতে পারেন মোজতবা খামেনি

ইনফান্তিনোকে এবার জাতিসংঘ মহাসচিব বানাতে চান ট্রাম্প

হরমুজ প্রণালির নৌচলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি

সর্বাধিক পঠিত

বুর্কিনা ফাসোর সব রাজনৈতিক দল বিলুপ্ত ঘোষণা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন খামেনির ছেলে মোজতবা

যে শর্তে হরমুজ প্রণালি খুলে দিল ইরান

খামেনির হুঁশিয়ারির পরও চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প

আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

ইরানে হামলা চালিয়ে মিসাইল সংকটে যুক্তরাষ্ট্র: ইইউ

নতুন বছরে বাড়লো রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তীব্রতা!

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসা অনিশ্চিত মোদির

আরাফি ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের সদস্য নির্বাচিত

নেপালে ভয়াবহ সহিংসতা-মসজিদে ভাঙচুর, সীমান্ত বন্ধ করলো ভারত