‘অভ্যন্তরীণ বিভাজনে ভেঙে পড়ার ঝুঁকিতে ইসরাইল’

Post Image

ইসরাইল বর্তমানে এক অত্যন্ত বিপজ্জনক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বলে সতর্ক করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ও ইতিহাসবিদ সাইমন সেবাগ মন্টেফিওরি। সিএনএনের আউটফ্রন্ট অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরাইল এখন এমন এক সংকটের মুখোমুখি, যা দেশটির রাষ্ট্রীয় সংহতি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলতে পারে।

অনুষ্ঠানে মন্টেফিওরি তার নতুন বই দ্য ক্যালড্রন: দ্য মেকিং অব দ্য মডার্ন মিডল ইস্ট নিয়ে কথা বলেন। সাক্ষাৎকারে উপস্থাপক বলেন, জেরুজালেমের ইতিহাস নিয়ে লেখা মন্টেফিওরির বিশ্লেষণে ইসরাইল সম্পর্কে তার একটি মন্তব্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। মন্টেফিওরির ভাষায়, ইসরাইল একই সঙ্গে আত্মবিশ্বাসী ও নিরাপত্তাহীন, উচ্চাভিলাষী অথচ প্রস্তুতির ঘাটতিতে ভুগছে।

বিশেষ করে সিরিয়ার মতো ইসরাইলও একসময় অভ্যন্তরীণ বিভাজনের কারণে ভেঙে পড়তে পারে—তার এমন আশঙ্কা আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

এ বিষয়ে মন্টেফিওরি বলেন, যেসব দেশ একসময় প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় সীমানা নিয়ে টিকে ছিল, সেগুলোর অনেকগুলোই শেষ পর্যন্ত ভেঙে পড়েছে। ইসরাইলের ক্ষেত্রে সংকট আরো জটিল, কারণ দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানা এখনো নির্ধারিত নয়।

তিনি বলেন, গাজা যুদ্ধের পর পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্ভাব্য বিদ্রোহ বা নতুন ইন্তিফাদার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংস কর্মকাণ্ড পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে।

মন্টেফিওরির অভিযোগ, এসব সহিংসতা দমনে সেনাবাহিনী মোতায়েন করা হলেও কিছু সেনা রেজিমেন্ট কখনো কখনো বসতি স্থাপনকারীদের পক্ষ নিয়েছে। এতে রাষ্ট্রীয় শৃঙ্খলা ও সেনাবাহিনীর আনুগত্য নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

তার মতে, কোনো রাষ্ট্রের ক্ষমতা যখন ক্রমশ সশস্ত্র গোষ্ঠী বা মিলিশিয়াদের হাতে চলে যেতে থাকে, তখন সেই রাষ্ট্রের ভাঙন অনিবার্য হয়ে উঠতে পারে। লেবাননের মতো দেশে এমন পরিস্থিতি দেখা গেলেও ইসরাইলের মতো একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের প্রবণতা বিশেষভাবে উদ্বেগজনক।

তবে তিনি মনে করেন, নতুন সরকার গঠিত হলে পরিস্থিতির দ্রুত পরিবর্তন সম্ভব। আইজেনকোটের নেতৃত্বে একটি স্থিতিশীল সরকার গঠিত হলে তা ইসরাইলের অভ্যন্তরীণ সংকট, ফিলিস্তিনিদের সঙ্গে আলোচনা এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশটির অবস্থান পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সূত্র: সিএনএন

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

‘অভ্যন্তরীণ বিভাজনে ভেঙে পড়ার ঝুঁকিতে ইসরাইল’

১৯ বছরে ৪ ছেলেকে হারিয়ে বেঁচে আছেন এই হামাস নেতা, ইসরায়েলি হত্যাচেষ্টা থেকে এবারও পেলেন রেহাই

‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদন নিয়ে জামায়াতের তীব্র নিন্দা, যা লেখা হয়েছে

যুদ্ধ ও নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের অগ্রযাত্রা থামাতে পারেনি যুক্তরাষ্ট্র-ইসরাইল

যুক্তরাষ্ট্রে ৩ লাখ বৈধ অভিবাসীর মেডিকেয়ার সুবিধা বাতিল করছে ট্রাম্প প্রশাসন

নেতানিয়াহুর দুর্নীতির মামলা প্রত্যাহারের পরামর্শ বিচারকদের

ভারতে আজ ফের বিক্ষোভে নামছে ককরোচ জনতা পার্টি

নিউ ইয়র্কে বাড়ি ভাড়া নিয়ে মামদানির সিদ্ধান্ত বহাল রাখল আদালত

সর্বাধিক পঠিত

গরু জবাইয়ে বাধা নেই তামিলনাড়ুতে, থালাপতির বড় জয়

ইরান এবং ভেনেজুয়েলা ট্রাম্পের একই ধরনের প্রজেক্ট, বিশ্বের জন্য সতর্কবার্তা

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে: ভারত

খামেনির জানাজা কভার করতে যাচ্ছেন ৬০০ বিদেশি সাংবাদিক

ইরানকে ঘুষ দিয়েছিলেন ওবামা: ট্রাম্প

বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

হাদি হত্যার বিচার নিশ্চিতে ‘রেমিট্যান্স শাটডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি প্রবাসীদের

চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চান কিম জং উন

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

যুদ্ধ বন্ধে নতুন শর্ত ইরানের