মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা, নিহত অন্তত ১৭

Post Image
  • মিয়ানমারের একটি এলাকায় বিয়ের অনুষ্ঠানের বাড়িতে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় বহু মানুষ নিহত হয়েছেন। হামলার পরের ছবিতে অন্তত ছয়জনের মরদেহ দেখা গেছে। তবে ওই প্রত্যক্ষদর্শীর দাবি, নিহতের সংখ্যা ১৭।

  • প্রত্যক্ষদর্শীর ধারণ করা ভিডিওগুলোতে হামলার পর রক্তাক্ত অবস্থায় হতাহত ব্যক্তিদের চিকিৎসার জন্য সরিয়ে নিতে দেখা গেছে। শান ও কারেন্নি রাজ্যের সীমান্তবর্তী মোয়ে বাই এলাকার একটি গ্রামে এ হামলা হয়। অঞ্চলটিতে বিপুলসংখ্যক অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষ বসবাস করেন। তবে ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা এএফপি।

  • ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির হিসাব অনুযায়ী, সংঘাতের বিভিন্ন পক্ষের মধ্যে এক লাখের বেশি মানুষ নিহত হয়েছেন।

  • মোয়ে বাই শহরটি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও শহরের বাইরের গ্রাম ও গ্রামীণ এলাকাগুলোতে বিরোধী বাহিনীর তৎপরতা রয়েছে। প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি কাছাকাছি এলাকায় উড়োজাহাজের শব্দ শুনেছিলাম। কিন্তু ভেবেছিলাম, তারা আমাদের এলাকায় বোমা ফেলবে না।

  • তিনি জানান, এরপর তিনি নিজের ঘরে ঢুকে পড়েন। কিছুক্ষণ পর বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং বিমান হামলার স্থানে প্রচুর ধোঁয়া দেখতে পান। ওই প্রত্যক্ষদর্শীর ভাষ্য, বাস্তুচ্যুত দুই ব্যক্তির বিয়ের প্রস্তুতি চলছিল যে বাড়িতে, সেখানেই বোমাটি আঘাত হানে।

  • সহায়তা করার জন্য তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তিনি বলেন, ‘আমি ১৭টি মরদেহ পেয়েছি। আহত হয়েছেন আরও অনেকে। অন্য গ্রামবাসীদের তোলা ছবিতেও ছয়টি পৃথক মরদেহ দেখা গেছে। তাঁদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে। তবে এসব ছবির সত্যতাও স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

গাজায় চিকিৎসাকেন্দ্রে ইসরাইলি হামলা, এমএসএফের দুই কর্মী নিহত

মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা, নিহত অন্তত ১৭

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর স্থগিত

‘অভ্যন্তরীণ বিভাজনে ভেঙে পড়ার ঝুঁকিতে ইসরাইল’

১৯ বছরে ৪ ছেলেকে হারিয়ে বেঁচে আছেন এই হামাস নেতা, ইসরায়েলি হত্যাচেষ্টা থেকে এবারও পেলেন রেহাই

‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদন নিয়ে জামায়াতের তীব্র নিন্দা, যা লেখা হয়েছে

যুদ্ধ ও নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের অগ্রযাত্রা থামাতে পারেনি যুক্তরাষ্ট্র-ইসরাইল

যুক্তরাষ্ট্রে ৩ লাখ বৈধ অভিবাসীর মেডিকেয়ার সুবিধা বাতিল করছে ট্রাম্প প্রশাসন

সর্বাধিক পঠিত

ইরানকে ঘুষ দিয়েছিলেন ওবামা: ট্রাম্প

হাদি হত্যার বিচার নিশ্চিতে ‘রেমিট্যান্স শাটডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি প্রবাসীদের

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চান কিম জং উন

যুদ্ধ বন্ধে নতুন শর্ত ইরানের

এবার গ্রিনল্যান্ড দখলের ঘোষণা ট্রাম্পের

জাপানে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানাতে বিরোধীদের জোট

মোদির মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাকে ‌'চোর' বলে কটূক্তি আর্জেন্টিনার প্রেসিডেন্টের