ভারতে টিফিনের বিরতিতে জুমার নামাজ আদায়, ৭ শিক্ষককে হেনস্তা

Post Image

বিশেষ প্রতিনিধি, কলকাতা

ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বলরামপুর হাই স্কুলের সাতজন মুসলিম শিক্ষক নির্ধারিত টিফিনের বিরতিতে জুমার নামাজ আদায় করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ‘হিন্দু জাগরণ মঞ্চ’-এর নেতাকর্মীদের বিরুদ্ধে শিক্ষকদের ঘিরে ধরে প্রকাশ্যে কৈফিয়ত তলব ও অপমান করার অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছেন নেটিজেনসহ সচেতন মহলের অনেকে।

স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে বলরামপুর হাই স্কুলে পরীক্ষা চলছিল। বিদ্যালয়ের নির্ধারিত টিফিনের বিরতি ছিল দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত। এ সময় সাতজন শিক্ষক প্রায় এক কিলোমিটার দূরের একটি মসজিদে জুমার নামাজ আদায় করতে যান। অভিযোগ রয়েছে, হিন্দু জাগরণ মঞ্চের প্রান্ত সহ-সংযোজক মিঠুন সাহার নেতৃত্বে সংগঠনটির একদল কর্মী ও স্থানীয় কয়েকজন ব্যক্তি আগে থেকেই সেখানে অবস্থান করছিলেন। শিক্ষকরা নামাজ শেষে বিদ্যালয়ে ফিরে এলে তাদের ঘিরে ধরে কৈফিয়ত চাওয়া হয় এবং অসৌজন্যমূলক আচরণের মাধ্যমে অপমান করা হয়।

হেনস্তার শিকার শিক্ষক মকসেদুল হকসহ অন্য শিক্ষকরা তাদের বিরুদ্ধে ওঠা দায়িত্বে অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, বিদ্যালয়ের পাঠদান বা পরীক্ষার কোনো ক্ষতি না করেই নির্ধারিত বিরতির মধ্যে তারা নামাজ আদায় করতে গিয়েছিলেন। পরীক্ষার প্রতিটি কক্ষে দুজন করে শিক্ষক দায়িত্বে ছিলেন। পাশাপাশি বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছিল। ফলে পরীক্ষার স্বাভাবিক কার্যক্রম ও শৃঙ্খলায় কোনো ধরনের বিঘ্ন ঘটেনি।

এদিকে, ঘটনার একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায়, একজন বয়োজ্যেষ্ঠ মুসলিম শিক্ষক বিক্ষোভকারীদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। এ দৃশ্য ছড়িয়ে পড়ার পর অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। নেটিজেনদের মতে, ভারতে রোববার সরকারি ছুটি হওয়ায় মুসলিম চাকরিজীবীদের জন্য শুক্রবারের জুমার নামাজ আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় দায়িত্ব। অথচ টিফিনের বিরতিতে নামাজ আদায়ের মতো ন্যূনতম অধিকারও খর্ব করার চেষ্টা চলছে। অনেকে পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতার এই চিত্রের সঙ্গে প্রতিবেশী বাংলাদেশে সংখ্যালঘুদের নির্বিঘ্নে ধর্মীয় আচার পালনের বিষয়টির তুলনাও টেনেছেন।

ঘটনার পর হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে ওই সাত শিক্ষক এবং সংশ্লিষ্ট বিদ্যালয় পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে লিখিত অভিযোগ করা হয়েছে। অন্যদিকে, বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন প্রশাসনকে অবহিত করা হবে। তবে মানবাধিকারকর্মী ও সচেতন নাগরিকদের মতে, নির্ধারিত বিরতির মধ্যে ধর্মীয় আচার পালন করায় শিক্ষকদের প্রকাশ্যে হেনস্তা করা সংবিধান ও আইনের সুস্পষ্ট লঙ্ঘন। কোনো বহিরাগত গোষ্ঠীর চাপের কাছে নতি স্বীকার না করে প্রশাসনের উচিত দ্রুত শিক্ষকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা।


এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

যৌতুকে গাড়ি চেয়েছিল বরপক্ষ, খেলনা গাড়ি দিয়ে বিয়ে ভাঙলেন কনের বাবা

ভারতে টিফিনের বিরতিতে জুমার নামাজ আদায়, ৭ শিক্ষককে হেনস্তা

কীভাবে বিশ্বের সেরা হ্যাকার বাহিনী গড়ে তুলল উত্তর কোরিয়া

সম্প্রসারণ হচ্ছে মক্কা প্রতিরক্ষা জোট

গাজায় চিকিৎসাকেন্দ্রে ইসরাইলি হামলা, এমএসএফের দুই কর্মী নিহত

মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা, নিহত অন্তত ১৭

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর স্থগিত

‘অভ্যন্তরীণ বিভাজনে ভেঙে পড়ার ঝুঁকিতে ইসরাইল’

সর্বাধিক পঠিত

ইরানকে ঘুষ দিয়েছিলেন ওবামা: ট্রাম্প

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

হাদি হত্যার বিচার নিশ্চিতে ‘রেমিট্যান্স শাটডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি প্রবাসীদের

বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চান কিম জং উন

এবার গ্রিনল্যান্ড দখলের ঘোষণা ট্রাম্পের

যুদ্ধ বন্ধে নতুন শর্ত ইরানের

জাপানে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানাতে বিরোধীদের জোট

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাকে ‌'চোর' বলে কটূক্তি আর্জেন্টিনার প্রেসিডেন্টের

মোদির মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়