মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর স্থগিত

Post Image
  • মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ সফর স্থগিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শনিবার (২৮ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

  • কর্মকর্তারা জানান, আনোয়ার ইব্রাহিমের থাইল্যান্ড সফরও স্থগিত করা হয়েছে। ঢাকা সফর শেষে তার থাইল্যান্ড যাওয়ার কথা ছিল।

  • প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসার ছিল আনোয়ার ইব্রাহিমের। বৈঠকের আলোচ্যসূচিতে অভিবাসী কর্মী নিয়োগ ও তাদের কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো থাকার কথা ছিল।

  • গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে সফরের তারিখ নিশ্চিত করা হয়েছিল। আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গত জুনে মালয়েশিয়া সফর করেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তার প্রথম সরকারি বিদেশ সফর।

  • এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর ঢাকা সফর করেন আনোয়ার ইব্রাহিম। ওই সময় তিনি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

গাজায় চিকিৎসাকেন্দ্রে ইসরাইলি হামলা, এমএসএফের দুই কর্মী নিহত

মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা, নিহত অন্তত ১৭

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর স্থগিত

‘অভ্যন্তরীণ বিভাজনে ভেঙে পড়ার ঝুঁকিতে ইসরাইল’

১৯ বছরে ৪ ছেলেকে হারিয়ে বেঁচে আছেন এই হামাস নেতা, ইসরায়েলি হত্যাচেষ্টা থেকে এবারও পেলেন রেহাই

‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদন নিয়ে জামায়াতের তীব্র নিন্দা, যা লেখা হয়েছে

যুদ্ধ ও নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের অগ্রযাত্রা থামাতে পারেনি যুক্তরাষ্ট্র-ইসরাইল

যুক্তরাষ্ট্রে ৩ লাখ বৈধ অভিবাসীর মেডিকেয়ার সুবিধা বাতিল করছে ট্রাম্প প্রশাসন

সর্বাধিক পঠিত

ইরানকে ঘুষ দিয়েছিলেন ওবামা: ট্রাম্প

হাদি হত্যার বিচার নিশ্চিতে ‘রেমিট্যান্স শাটডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি প্রবাসীদের

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চান কিম জং উন

যুদ্ধ বন্ধে নতুন শর্ত ইরানের

এবার গ্রিনল্যান্ড দখলের ঘোষণা ট্রাম্পের

জাপানে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানাতে বিরোধীদের জোট

মোদির মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাকে ‌'চোর' বলে কটূক্তি আর্জেন্টিনার প্রেসিডেন্টের