‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদন নিয়ে জামায়াতের তীব্র নিন্দা, যা লেখা হয়েছে

Post Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে দেশটির সংবাদমাধ্যম ‘দ্য অস্ট্রেলিয়ান’-এ প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। প্রতিবেদনটিকে ‘মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর’ উল্লেখ করে তা অবিলম্বে প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে দলটি। বুধবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এ দাবি জানান।

বিবৃতিতে তিনি অভিযোগ করেন, সংসদ-অনুমোদিত সরকারি সফরের দিনই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে, যা বাংলাদেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত বিরোধী দলকে আন্তর্জাতিক অঙ্গনে হেয় করার পরিকল্পিত প্রচেষ্টা। প্রতিবেদনে ডা. শফিকুর রহমানের বক্তব্য চাওয়া হলেও তিনি সাড়া দেননি বলে যে দাবি করা হয়েছে, তা অসত্য। প্রকাশের আগে তার কার্যালয়, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কিংবা সফরসঙ্গীদের কারও সঙ্গে যোগাযোগ করা হয়নি বলেও দাবি করেন তিনি। 

‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদনে দাবি করা হয়, শফিকুর রহমান গাজার হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে ‘নায়ক ও শহিদ’ হিসেবে উল্লেখ করেছিলেন। হামাস নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুতেও শোক প্রকাশ করে তাকে শহিদ হিসেবে কবুল করার প্রার্থনা করেছিলেন তিনি। এ ছাড়া ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতাদেরও ‘শহিদ’ বলেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে অবস্থানকে সন্ত্রাসবাদের সমর্থন হিসেবে উপস্থাপন করা উদ্দেশ্যমূলক বিকৃতি। মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতাদের ‘শহিদ’ আখ্যা প্রসঙ্গে জামায়াত সেক্রটারি জেনারেল বলেন, বিতর্কিত সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টটি শফিকুর রহমানের নয়, তার অ্যাকাউন্ট হ্যাক করে প্রকাশ করা হয়েছিল বলেও দাবি করেন তিনি। এ ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৬ সালের নির্বাচনে জামায়াত কোনো নারী প্রার্থী দেয়নি। এ ছাড়া অভিবাসন প্রতিনিধি রেমন্ড সলোমন তার আবেদনে শফিকুর রহমানের ইরানের সঙ্গে সম্পর্ক ও কূটনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রতিবেদনে মন্তব্য চাওয়া হলেও শফিকুর রহমান সাড়া দেননি বলে উল্লেখ করা হয়। তবে গোলাম পরওয়ারের দাবি, প্রকাশের আগে তাঁদের কারও সঙ্গে যোগাযোগ করা হয়নি।

এদিকে ডা. শফিকুর রহমানের পক্ষে তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান) এমপি অস্ট্রেলিয়ার Defamation Act 2005 (NSW)-এর ১২এ ধারায় প্রকাশক Nationwide News Pty Ltd-কে একটি আনুষ্ঠানিক Concerns Notice পাঠিয়েছেন। এতে প্রতিবেদনের সাতটি মানহানিকর ইঙ্গিত চিহ্নিত করে সংশোধন, প্রত্যাহার, ক্ষমা প্রার্থনা এবং সংশ্লিষ্ট নথি সংরক্ষণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, চার দিনের অস্ট্রেলিয়া সফরে শফিকুর রহমান সিডনির ক্যাম্পবেলটাউনে প্রবাসী বাংলাদেশিদের সমাবেশ এবং চুল্লোরায় অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের মধ্যাহ্নভোজে অংশ নেন। সফর শেষে মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশে ফেরার উদ্দেশে সিডনি ছাড়েন তিনি। জরুরি প্রয়োজনের কথা জানিয়ে তার নির্ধারিত মালয়েশিয়া সফর বাতিল করা হয়।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদন নিয়ে জামায়াতের তীব্র নিন্দা, যা লেখা হয়েছে

যুদ্ধ ও নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের অগ্রযাত্রা থামাতে পারেনি যুক্তরাষ্ট্র-ইসরাইল

যুক্তরাষ্ট্রে ৩ লাখ বৈধ অভিবাসীর মেডিকেয়ার সুবিধা বাতিল করছে ট্রাম্প প্রশাসন

নেতানিয়াহুর দুর্নীতির মামলা প্রত্যাহারের পরামর্শ বিচারকদের

ভারতে আজ ফের বিক্ষোভে নামছে ককরোচ জনতা পার্টি

নিউ ইয়র্কে বাড়ি ভাড়া নিয়ে মামদানির সিদ্ধান্ত বহাল রাখল আদালত

শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল

শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত

সর্বাধিক পঠিত

গরু জবাইয়ে বাধা নেই তামিলনাড়ুতে, থালাপতির বড় জয়

খামেনির জানাজা কভার করতে যাচ্ছেন ৬০০ বিদেশি সাংবাদিক

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে: ভারত

ইরানকে ঘুষ দিয়েছিলেন ওবামা: ট্রাম্প

ইরান এবং ভেনেজুয়েলা ট্রাম্পের একই ধরনের প্রজেক্ট, বিশ্বের জন্য সতর্কবার্তা

চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চান কিম জং উন

বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

হাদি হত্যার বিচার নিশ্চিতে ‘রেমিট্যান্স শাটডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি প্রবাসীদের

মোদির মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়