খেলাপি ঋণ আদায়ে সোনালী ব্যাংকের বিশেষ উদ্যোগ, দায়িত্ব পেলেন ১২ হাজার ৯৬ কর্মকর্তা

Post Image


খেলাপি ঋণ আদায় জোরদার এবং আর্থিক ভিত্তি সুদৃঢ় করতে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে সোনালী ব্যাংক পিএলসি। ‘ওয়ান অফিসার, ওয়ান সিএল রিকভারি গোল: মেকিং সোনালী স্ট্রং অ্যান্ড হোল’ শীর্ষক এই কর্মসূচির আওতায় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের ১২ হাজার ৯৬ কর্মকর্তাকে নিয়মিত কাজের পাশাপাশি ‘রিলেশনশিপ অফিসার’ হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কর্মসূচির বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান এবং ম্যানেজিং ডিরেক্টর মো. শওকত আলী খান উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, এই কর্মসূচির আওতায় দায়িত্বপ্রাপ্ত রিলেশনশিপ অফিসাররা সাপ্তাহিক ছুটির দিনেও খেলাপি ঋণগ্রহীতা ও জামিনদারদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং সাক্ষাৎ করবেন। ঋণ আদায়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সার্বিক অগ্রগতি নিয়মিতভাবে প্রধান কার্যালয়ের মনিটরিং সেলকে জানাবেন তারা।

অনুষ্ঠানে খেলাপি ঋণ আদায়ে রিলেশনশিপ অফিসারদের করণীয় বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান।

এতে পরিচালনা পর্ষদের পরিচালক, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও জেনারেল ম্যানেজারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এ ছাড়া অনলাইনে সারা দেশের সব কার্যালয় ও শাখা প্রধানরা যুক্ত ছিলেন।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে খেলাপি ঋণ আদায় কার্যক্রমে গতি আনা, ঋণঝুঁকি কমানো এবং সোনালী ব্যাংকের আর্থিক সক্ষমতা আরও শক্তিশালী করাই তাদের মূল লক্ষ্য।

এই বিভাগের আরও খবর

অর্থনীতি

News Image

বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
News Image

সাবেক সিইসি আউয়াল ৩ দিনের রিমান্ডে

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

খেলাপি ঋণ আদায়ে সোনালী ব্যাংকের বিশেষ উদ্যোগ, দায়িত্ব পেলেন ১২ হাজার ৯৬ কর্মকর্তা

শ্রমিক অসন্তোষে ২৫ কোটি ৪০ লাখ ডলারের অর্ডার ভারতে সরিয়ে নিল বৈশ্বিক ব্র্যান্ডগুলো

ব্যাংক ঋণের ৩৪ শতাংশই খেলাপি, বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

পোশাকশ্রমিকদের নতুন বেতন কত হচ্ছে? আজ প্রস্তাব দেবে মালিকপক্ষ

গাজীপুরে শ্রমিক অসন্তোষের জেরে ৬ কারখানা বন্ধ ঘোষণা

পটুয়াখালীতে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দুই নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

এআই ও জ্বালানি খাতে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় দক্ষিণ কোরিয়া

দ. এশিয়ায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম সবচেয়ে বেশি বাংলাদেশে

সর্বাধিক পঠিত

বাধ্য হয়ে সরকার বেশি দামে জ্বালানি কিনছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আজ ব্যাংক খোলা, কতক্ষণ চলবে লেনদেন

১৭ দিনে রেমিট্যান্স এল ২৩ হাজার কোটি টাকা

অক্টোবরের ২৪ দিনে এল ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

বিশ্ববাজারে আবারও কমল স্বর্ণের দাম

পটুয়াখালীতে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দুই নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশি পাটপণ্যে শুল্ক আরোপের ঘোষণা ভারতের

ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ বিএনপির হাতে শতভাগ নিরাপদ

ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ‘একটি গেম চেঞ্জার’: আশিক চৌধুরী