পটুয়াখালীতে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দুই নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

Post Image

পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার ইয়াবা সেবনের ৩২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলে এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করেছেন অভিযুক্ত ছাত্রদল নেতা।

ভাইরাল হওয়া ভিডিওতে বালিয়াতলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নাহিদ খান এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমানকে দেখা যায় বলে দাবি করা হচ্ছে। ভিডিওতে একটি আবদ্ধ কক্ষের ভেতরে স্বেচ্ছাসেবক দলের নেতার সহযোগিতায় ছাত্রদল নেতাকে ইয়াবা সেবন করতে দেখা যায় বলে প্রতীয়মান হয়। এ সময় ক্যামেরার পেছনে থাকা অজ্ঞাত এক ব্যক্তির কথাও শোনা যায়। পাশাপাশি তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে কথোপকথন শোনা যায়।

এ বিষয়ে অভিযুক্ত বালিয়াতলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নাহিদ খান ভিডিওটিকে এআই দিয়ে তৈরি বলে দাবি করেছেন।

তিনি বলেন, আমার একটি সামাজিক অবস্থান রয়েছে। আমি এ ধরনের মাদকের সঙ্গে জড়িত নই, তা এলাকার মানুষ জানেন। রাজনৈতিক প্রতিপক্ষরা আমাকে হেয়প্রতিপন্ন করতে এআই দিয়ে ভিডিওটি তৈরি করে প্রচার করেছে বলে আমার ধারণা। এ বিষয়ে এর বেশি কিছু জানি না।

অন্যদিকে, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ভিডিওটি নিয়ে সাংগঠনিক পদক্ষেপের বিষয়ে কলাপাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী ইয়াদুল ইসলাম তুষার বলেন, ভিডিওটি আমাদের নজরে এসেছে। উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন বলেন, আমি এ ধরনের কোনো ভিডিও দেখিনি। আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। উপজেলা পর্যায়ে খোঁজখবর নিয়ে এমন অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

অর্থনীতি

News Image

বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
News Image

সাবেক সিইসি আউয়াল ৩ দিনের রিমান্ডে

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

পটুয়াখালীতে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দুই নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

এআই ও জ্বালানি খাতে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় দক্ষিণ কোরিয়া

দ. এশিয়ায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম সবচেয়ে বেশি বাংলাদেশে

মেট্রোরেল প্রকল্পে সাড়ে ৬ হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

অক্টোবরের ২৪ দিনে এল ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

দ্বিতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে ডাউন

আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

সর্বাধিক পঠিত