নেতানিয়াহুর দুর্নীতির মামলা প্রত্যাহারের পরামর্শ বিচারকদের

Post Image


ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলাগুলো প্রত্যাহার করে নেওয়ার পররামর্শ দিয়েছেন দেশটির বিচারকরা। তিনটি মামলার মধ্যে অন্তত দুটিতে দণ্ডিত হওয়ার সম্ভাবনা কম উল্লেখ করে অভিযোগ পুনর্বিবেচনা এবং একটি মামলায় সমঝোতার ভিত্তিতে নিষ্পত্তির পরামর্শ দিয়েছেন তারা।

এই মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি ইতিবাচক সংবাদ প্রচারের বিনিময়ে সরকারি সুবিধা প্রদান করেছিলেন।

দ্বিতীয় দুর্নীতি মামলার ক্ষেত্রে, নেতানিয়াহুর কর্মকাণ্ড আদৌ অপরাধমূলক কি না-সেই প্রশ্ন তুলেছেন বিচারকরা। আর তৃতীয় মামলায় কৌঁসুলিদের সমঝোতার ভিত্তিতে নিষ্পত্তির পরামর্শ দিয়েছেন তারা।

বুধবার জেরুজালেম জেলা আদালতের বিচারকরা অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারাকে ডেকে এ বিষয়ে নিজেদের উদ্বেগের কথা জানান। বিচারকদের মতে, প্রথম মামলায় নেতানিয়াহুর দোষী সাব্যস্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। দ্বিতীয় মামলায় তার কর্মকাণ্ড আদৌ অপরাধের পর্যায়ে পড়ে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেন তারা।

তৃতীয় মামলায় অবশ্য দণ্ডের সম্ভাবনা উড়িয়ে দেননি বিচারকরা। তবে জনস্বার্থে পুরো বিচারপ্রক্রিয়া কীভাবে এগোবে, তা নতুন করে বিবেচনার আহ্বান জানিয়েছেন তারা।

নেতানিয়াহু ২০১৯ সালে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে অভিযুক্ত হন। তিনটি মামলাতেই তিনি অভিযোগ অস্বীকার করে আসছেন। বুধবার এক টেলিভিশন ভাষণে তিনি মামলাগুলোকে ‘সাজানো’ আখ্যা দিয়ে অবিলম্বে বিচার বন্ধের দাবি জানান।

এদিকে, গত মাসের অমীমাংসিত নির্বাচনের পর সরকার গঠনের চেষ্টা করছেন তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট। সংসদে নেতানিয়াহুর জোট বেশি আসন পেলেও কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে আদালতের সর্বশেষ পর্যবেক্ষণ নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে পারে বলে মনে করা হচ্ছে।

তবে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানাও এখনো নেতানিয়াহুর বিরুদ্ধে বহাল রয়েছে। এ অভিযোগও তিনি অস্বীকার করেছেন

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদন নিয়ে জামায়াতের তীব্র নিন্দা, যা লেখা হয়েছে

যুদ্ধ ও নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের অগ্রযাত্রা থামাতে পারেনি যুক্তরাষ্ট্র-ইসরাইল

যুক্তরাষ্ট্রে ৩ লাখ বৈধ অভিবাসীর মেডিকেয়ার সুবিধা বাতিল করছে ট্রাম্প প্রশাসন

নেতানিয়াহুর দুর্নীতির মামলা প্রত্যাহারের পরামর্শ বিচারকদের

ভারতে আজ ফের বিক্ষোভে নামছে ককরোচ জনতা পার্টি

নিউ ইয়র্কে বাড়ি ভাড়া নিয়ে মামদানির সিদ্ধান্ত বহাল রাখল আদালত

শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল

শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত

সর্বাধিক পঠিত

গরু জবাইয়ে বাধা নেই তামিলনাড়ুতে, থালাপতির বড় জয়

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে: ভারত

খামেনির জানাজা কভার করতে যাচ্ছেন ৬০০ বিদেশি সাংবাদিক

ইরানকে ঘুষ দিয়েছিলেন ওবামা: ট্রাম্প

ইরান এবং ভেনেজুয়েলা ট্রাম্পের একই ধরনের প্রজেক্ট, বিশ্বের জন্য সতর্কবার্তা

চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চান কিম জং উন

বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

হাদি হত্যার বিচার নিশ্চিতে ‘রেমিট্যান্স শাটডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি প্রবাসীদের

মোদির মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়