প্রধানমন্ত্রীর সঙ্গে জোটগতভাবে বসতে চায় বিরোধী দল, সরকারও ইতিবাচক

Post Image


প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এককভাবে নয়, ১১-দলীয় ঐক্য বা জোটগতভাবে আলোচনায় বসতে চায় জামায়াতে ইসলামী। এই প্রস্তাবে সরকারও ইতিবাচক বলে জানা গেছে। তবে আলোচনার স্থান ও তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

জামায়াতের নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোট ১১–দলীয় ঐক্য বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কার্যক্রমের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমান যে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক দিয়েছেন, তাতে তারা সাড়া দিতে প্রস্তুত। যদিও এ ক্ষেত্রে তাদের কিছু শর্ত রয়েছে। তারা চায়, প্রধানমন্ত্রীর দপ্তরের বদলে অন্য কোনো স্থানে সংলাপ বা আলোচনা হোক। সেটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা বা ফরেন সার্ভিস একাডেমিতে হতে পারে বলে মনে করে বিরোধী দল। এ নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগ চলছে বলে জামায়াতের দলীয় সূত্র জানিয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে ইতিমধ্যে পৃথকভাবে বৈঠক করলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জোটগত আলোচনায় অংশ নেবে বলে ১১-দলীয় ঐক্য–সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অবশ্য এনসিপির সঙ্গে সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিসকক্ষে ওই বৈঠককে মতবিনিময় বলে উল্লেখ করা হয় সরকারের দিক থেকে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, জামায়াত একক দল হিসেবে অংশ না নিয়ে ১১-দলীয় ঐক্যের পক্ষ থেকে সংলাপে যেতে চায়। উভয় পক্ষের সময়ের সঙ্গে সমন্বয় করে ১১ দলের সম্মিলিতভাবে সংলাপের উপযোগী স্থান নিয়ে আলোচনা চলছে।

সরকারের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, ১১ দলের জোটগতভাবে আলোচনায় অংশ নেওয়ার প্রস্তাবে সরকার ইতিবাচক। জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে ফ্যাসিবাদ মোকাবিলায় ঐক্য গঠনের বিষয়েও সরকারের সদিচ্ছা রয়েছে। তবে আলোচনার দিনক্ষণ এখনো ঠিক হয়নি; আর সরকারের দিক থেকে এটাকে ‘সংলাপ’ বলতে চায় না।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

আশুলিয়ায় দুই বাসে আগুন

প্রধানমন্ত্রীর সঙ্গে জোটগতভাবে বসতে চায় বিরোধী দল, সরকারও ইতিবাচক

শেখ হাসিনাকে ফেসবুক লাইভে এসে ‘জীবিত’ প্রমাণ দিতে বললেন রাশেদ খাঁন

নতুন রূপে আসছে জামায়াতে ইসলামীর লোগো, পরিবর্তন হচ্ছে দলীয় প্রতীক

‘ঐতিহাসিক ইশরাত মঞ্জিলে মুসলিম লীগের সম্মেলন হয়েছিল, সেখানে মধুর ক্যান্টিনের মতো পচা রেস্টুরেন্ট বসানো হয়েছে’

ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

বিএনপি-আ.লীগ পালটাপালটি ধাওয়া, দুই শতাধিক বোমা বিস্ফোরণ

সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

সর্বাধিক পঠিত

সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে নয়

কলকাতায় মোশাররফ করিম দম্পতিকে হেনস্থার নিন্দা এনসিপির, জড়িতদের শাস্তির দাবি

জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মুক্তিযুদ্ধ মন্ত্রী

‘বাকশালি গরু’ জবাই করে আম্মারের নেতৃত্বে জুলাই জিয়াফত

প্রশাসনিক কাজে জবাবদিহি নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

১৫ ডিসেম্বর মগবাজার ও ১৬ ডিসেম্বর আদাবরে গণসমাবেশ করবে জামায়াত

এখন জুলাই সনদ বাস্তবায়ন করবে আবার নির্বাচনের আগে সেটা বাতিল করে হাসিনার নির্বাচন করবে।

জামায়াত ধর্মকে ব্যবহার করে বিভাজন ও সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে: এনসিপি

ভুলত্রুটির জন্য ক্ষমা চাইলেন ছাত্রদল নেতা রাকিব