বিএনপি-আ.লীগ পালটাপালটি ধাওয়া, দুই শতাধিক বোমা বিস্ফোরণ

Post Image

মাদারীপুরের কালকিনির পৌর মাছ বাজার এলাকায় ক্ষমতাসীন বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। 

এ সময় প্রায় দুই শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। 

শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালকিনি থানার ওসি সোলাইমান মাহমুদ।

পুলিশ সূত্রে জানা গেছে, পতিত হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানার নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রাম থেকে একটি মিছিল বের করে। 

মিছিলটি পৌর মাছ বাজার হয়ে উপজেলা সদরের দিকে যাওয়ার সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরাও একটি পালটা মিছিল বের করে। 

এ সময় উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিলে ধাওয়া ও পালটা ধাওয়ার ঘটনা ঘটে। উভয় পক্ষই বৃষ্টির মতো বোমা বিস্ফোরণের ঘটায়। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ও মাদারীপুর এসআরবি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে বাড়ি চলে যান। 

এ বিষয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি জানান, আমরা শান্তিতে বিশ্বাস করি। আমরা দ্বন্দ্ব চাই না। কিন্তু নিষিদ্ধ আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করছে। 

ওসি সোলাইমান মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এবং এসআরি মোতায়েন করা হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

আশুলিয়ায় দুই বাসে আগুন

প্রধানমন্ত্রীর সঙ্গে জোটগতভাবে বসতে চায় বিরোধী দল, সরকারও ইতিবাচক

শেখ হাসিনাকে ফেসবুক লাইভে এসে ‘জীবিত’ প্রমাণ দিতে বললেন রাশেদ খাঁন

নতুন রূপে আসছে জামায়াতে ইসলামীর লোগো, পরিবর্তন হচ্ছে দলীয় প্রতীক

‘ঐতিহাসিক ইশরাত মঞ্জিলে মুসলিম লীগের সম্মেলন হয়েছিল, সেখানে মধুর ক্যান্টিনের মতো পচা রেস্টুরেন্ট বসানো হয়েছে’

ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

বিএনপি-আ.লীগ পালটাপালটি ধাওয়া, দুই শতাধিক বোমা বিস্ফোরণ

সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

সর্বাধিক পঠিত

সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে নয়

কলকাতায় মোশাররফ করিম দম্পতিকে হেনস্থার নিন্দা এনসিপির, জড়িতদের শাস্তির দাবি

জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মুক্তিযুদ্ধ মন্ত্রী

‘বাকশালি গরু’ জবাই করে আম্মারের নেতৃত্বে জুলাই জিয়াফত

প্রশাসনিক কাজে জবাবদিহি নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

১৫ ডিসেম্বর মগবাজার ও ১৬ ডিসেম্বর আদাবরে গণসমাবেশ করবে জামায়াত

এখন জুলাই সনদ বাস্তবায়ন করবে আবার নির্বাচনের আগে সেটা বাতিল করে হাসিনার নির্বাচন করবে।

জামায়াত ধর্মকে ব্যবহার করে বিভাজন ও সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে: এনসিপি

ভুলত্রুটির জন্য ক্ষমা চাইলেন ছাত্রদল নেতা রাকিব