বিএনপির নামে চাঁদাবাজি করলে রাজনীতি করার অধিকার নেই : আইনমন্ত্রী

Post Image

বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তার রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, দলের দু-একজন চাঁদাবাজ ও মাদক কারবারির কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দলকে নস্যাৎ হতে দেওয়া হবে না।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে মন্ত্রী বলেন, মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। আইন মেনে স্বাধীনভাবে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

মো. আসাদুজ্জামান আরও বলেন, দু-একজন মাদক কারবারি ও চাঁদাবাজ বিএনপির নাম ভাঙিয়ে চলছে। দলের কঠিন সময়ে তারা পাশে থাকবে না।

তার অভিযোগ, এসব ব্যক্তির কেউ কেউ আওয়ামী লীগের সঙ্গে গোপনে আঁতাত করছে এবং দলটিকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। গত ১৭ বছরেও তারা আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে ছিল। এ ধরনের কাউকে বিএনপিতে প্রয়োজন নেই।

অনুষ্ঠানে শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকার ১১৯টি সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে ৯৫ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করেন আইনমন্ত্রী।

অনুষ্ঠানে জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

যে কারণে আজ ডাকসু-রাকসু-চাকসু-জাকসু ও জকসু নেতাদের নিয়ে বসছেন জামায়াত আমির

হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করেছিল ভারত: নাহিদ ইসলাম

বিএনপির মাসব্যাপী বিজয় উৎসব শুরু ১ ডিসেম্বর

দিল্লির কোনো ধরনের আধিপত্য বাংলাদেশ মেনে নেবে না

গোপালগঞ্জে বাস থেকে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতন

মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ

বিএনপির নামে চাঁদাবাজি করলে রাজনীতি করার অধিকার নেই : আইনমন্ত্রী

কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে সাবেক রাষ্ট্রপতির শ্যালককে প্রার্থী করল জামায়াত

সর্বাধিক পঠিত

কলকাতায় মোশাররফ করিম দম্পতিকে হেনস্থার নিন্দা এনসিপির, জড়িতদের শাস্তির দাবি

বিএনপির দুই নেতার অডিও ভাইরাল: তুই চুরি করবি আমারে না বলে চুরি করলি কেন

সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে নয়

ভারতকে পুশ-ইন বন্ধের আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ

কলেজের কমিটি নিয়ে বগুড়ায় বিএনপির দুই পক্ষের উত্তেজনা

বহিষ্কৃত নেতাদের দলে ফেরাচ্ছে বিএনপি, রুমিনের রহস্যময় স্ট্যাটাস

জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মুক্তিযুদ্ধ মন্ত্রী

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

মতিঝিলে থাকা আ. লীগ নেতা তাপসের ‘বাংলার বানী’ ভবন এখন কার দখলে?

‘বাকশালি গরু’ জবাই করে আম্মারের নেতৃত্বে জুলাই জিয়াফত