দ্বিমুখী আচরণ থেকে বিএনপিকে বের হয়ে আসতে হবে

Post Image

পাবনার ঈশ্বরদীতে জামায়াতে ইসলামীর এক নেতার বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএনপিকে ‘দ্বিমুখী আচরণ’ থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাদিক কায়েম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ অভিযোগ ও প্রতিক্রিয়া জানান।

ফেসবুক পোস্টে সাদিক কায়েম লেখেন, “পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিয়ে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ভাইয়ের সম্মানিত শ্বশুর ও জামায়াতের ইউনিয়ন আমীরের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করেছে বিএনপির নেতাকর্মীরা।

দেশজুড়ে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের সুযোগে বিএনপির নেতাকর্মীরা নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত হয়ে পড়েছে। সরকারি দলের দায়িত্ব যেখানে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, সেখানে তাদের নেতাকর্মীরাই রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ নিয়ে সন্ত্রাস ও লুটপাটে জড়িয়ে পড়ছে।

ঘটনার পর এখনো অপরাধীদের গ্রেপ্তারে প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ দৃশ্যমান হয়নি। এ ধরনের ঘটনা ফ্যাসিবাদবিরোধী ঐক্য ও পারস্পরিক আস্থাকে ক্ষতিগ্রস্ত করবে। একদিকে ঐক্যের কথা বলে অন্যদিকে বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের মতো দ্বিমুখী আচরণ থেকে বিএনপিকে বের হয়ে আসতে হবে।”

পাবনার ঈশ্বরদীতে জামায়াতে ইসলামীর এক ইউনিয়ন আমীরের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ তুলেছেন সাদিক কায়েম। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকার অভিযোগও করেছেন তিনি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেফতার : শামা ওবায়েদ

মুকসুদপুর থানায় হামলার ভিডিও ফেসবুকে, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

সীমান্তে আ.লীগের ৪ নেতার বৈঠক ভয়ঙ্কর নীল নকশা: রিজভী

দ্বিমুখী আচরণ থেকে বিএনপিকে বের হয়ে আসতে হবে

মুখে ঐক্য নয়, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সংবিধান সংস্কার করতে হবে

বিমানে পলাতক হাসিনার ফেরার আবদার হাস্যকর: চিফ প্রসিকিউটর

পাবিপ্রবিতে হলের সিট দখল নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, হাসপাতালে তিনজন

জাতীয় ঐক্যের পথে বাধা জামায়াত-এনসিপির শর্ত ও পাটওয়ারীর বক্তব্য: আবু হানিফ

সর্বাধিক পঠিত

সাংবাদিকদের ওপর বিএনপি নেতার হামলা, আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি এনসিপির

পর্তুগালে এনসিপি নেতার ওপর ডিম নিক্ষেপ

ভারতেই কি জুলাইয়ের আসামিদের নিরাপদ আস্তানা?

বিএনপিতে ফিরবেন কিনা, জানালেন রুমিন ফারহানা

আমাকে ‘মাননীয়’ বলার প্রয়োজন নেই, ঢাবি শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ময়মনসিংহে যাচ্ছেন শনিবার

ভারতে পালানোর সময় ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি শ্রাবণের ভাই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে ১১ দলীয় ঐক্য

এনসিপির ‘নারীশক্তি’র নেতৃত্বে যারা