গবেষণা কার্যক্রমে উৎসাহিত করতে রুয়েটে প্রথমবার ২টি পুরস্কার–সম্মাননা চালু

Post Image


রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল ও উৎসাহিত করতে গবেষকদের জন্য বিভিন্ন পুরস্কার ও সম্মাননা চালুর তথ্য উঠে এসেছে সম্প্রতি প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের গবেষণা মঞ্জুরি সংক্রান্ত নীতিমালা ও পদ্ধতির নথিতে।


বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দপ্তর থেকে প্রকাশিত এ নথিতে গবেষণা অনুদানের উল্লেখযোগ্য বাজেট বরাদ্দ ও বৃদ্ধির পাশাপাশি গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ও সম্মাননা প্রদানের বিষয়টি উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য গবেষণা খাতে বিগত সময়ের চেয়ে উল্লেখযোগ্য পরিমাণ বাজেট বৃদ্ধি করে নীতিমালা ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।


২০২৬ সালের এ নীতিমালা অনুযায়ী, গবেষণায় অবদান রাখা শিক্ষকগণের স্বীকৃতি দিতে “Vice-Chancellor's Research & Innovation Award” প্রদান করা হবে। এই পুরস্কারের জন্য বিশ্ববিদ্যালয়ে কর্মরত সক্রিয় শিক্ষকগণ যোগ্য বলে বিবেচিত হবেন। এখানে ‘সক্রিয়’ বলতে আবেদনকারী শিক্ষককে যে অর্থবছরে পুরস্কার দেওয়া হবে, তার পূর্ববর্তী অর্থবছরে (জুলাই–জুন) বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে পাঠদান ও গবেষণায় অংশগ্রহণ করতে হবে।


প্রতিবছর ৩০ জুলাই এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দপ্তর থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে আগ্রহী গবেষক শিক্ষকবৃন্দের নিকট থেকে আবেদন আহ্বান করা হবে। আবেদনকারীরা বিগত এক অর্থবছরে তাদের গবেষণা বিষয়ক অর্জনের তথ্য সরাসরি বা অনলাইনে জমা দিতে পারবেন।


এই পুরস্কারের আওতায় বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের জন্য ৪টি এবং বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউটের জন্য একটি সহ মোট ৫টি পুরস্কার প্রদান করা হবে। যদি একাধিক গবেষণা পত্রের Index Number ও Impact Factor একই হয়, তবে যেটির লেখকসংখ্যা কম হবে সেটি পুরস্কারের জন্য অগ্রাধিকার পাবে। লেখক সংখ্যাও সমান হলে পুরস্কার যৌথভাবে প্রদান করা হবে। একইভাবে পেটেন্ট, গবেষণা প্রকল্প ও থিসিসের ক্ষেত্রেও যথাযথ মেধা বিবেচনা করা হবে। একই ক্যাটাগরিতে একাধিক গবেষক যোগ্যতা অর্জন করলে একটি অবস্থানে একাধিক পুরস্কার দেওয়া যেতে পারে, তবে সে ক্ষেত্রে প্রাইজমানির অর্থ সমানভাবে বণ্টন করা হবে।


এই পুরস্কারের জন্য পেটেন্ট, জার্নাল প্রকাশনা, গবেষণা প্রকল্প বা থিসিস—যেকোনো একটি ক্ষেত্র বিবেচনায় নেওয়া হবে। একজন আবেদনকারী একাধিক ক্ষেত্রে যোগ্য হলেও যেকোনো একটি ক্ষেত্রের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে হলে গবেষণা ও সম্প্রসারণ দপ্তর নির্ধারিত ফরমে প্রয়োজনীয় প্রমাণপত্র—যেমন পেটেন্ট, জার্নাল প্রকাশনা, থিসিস বই বা সংশ্লিষ্ট সনদ—সংযুক্ত করতে হবে।


Vice-Chancellor's Research & Innovation Award প্রাপ্ত শিক্ষককে প্রাইজমানি হিসেবে ১ লক্ষ টাকা, সনদপত্র এবং ক্রেস্ট প্রদান করা হবে। তবে একজন শিক্ষক একবার এই পুরস্কার লাভ করলে পরবর্তী দুই বছর তিনি পুনরায় এ পুরস্কারের জন্য বিবেচিত হবেন না।


এ বিষয়ে রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন,“গবেষণা একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণশক্তি। রুয়েটের গবেষণা কার্যক্রমকে আধুনিকায়ন ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে এ খাতে বাজেট বৃদ্ধি এবং পুরস্কার-সম্মাননার নীতিমালা প্রণয়ন সময়োপযোগী পদক্ষেপ ছিল। বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক র‍্যাংকিং (QS University Ranking) নির্ধারণে গবেষণা একটি গুরুত্বপূর্ণ সূচক। সেই বিবেচনায় রুয়েটের অবস্থান বিশ্বব্যাপী আরও অগ্রসর করতে গবেষণার পরিধি ও মান বৃদ্ধির ওপর আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। এর মাধ্যমে উচ্চমানের গবেষণা পরিচালনার সুযোগ ও সম্ভাবনা সৃষ্টি হবে। বিশেষ করে তরুণ শিক্ষক ও স্নাতকোত্তর গবেষকরা আরও উৎসাহ পাবেন। আমরা আশা করি, এসব উদ্যোগের ফলে রুয়েটে গবেষণার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও সুদৃঢ় হবে।”


এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের দীর্ঘদিনের গবেষণা অবদানের স্বীকৃতি হিসেবে “Life Time Research Award” প্রদানের ব্যবস্থাও রাখা হয়েছে। ৬০ বছর বা তদূর্ধ্ব বয়সী শিক্ষকগণ এই পুরস্কারের জন্য বিবেচিত হবেন। এ পুরস্কারের জন্য যোগ্যতা নির্ধারণে সংশ্লিষ্ট শিক্ষককে তার সমগ্র শিক্ষকতা জীবনে বিশ্ববিদ্যালয় পর্যায়ে মোট ন্যূনতম ১ কোটি টাকার গবেষণা অনুদান, প্রকাশিত গবেষণাপত্রের মোট Impact Factor ২০০ এবং Scopus ডাটাবেজ অনুযায়ী কমপক্ষে ৫ হাজার Citation অর্জন করতে হবে।


এসব পুরস্কার ও সম্মাননা চালুর মাধ্যমে রুয়েটে গবেষণা সংস্কৃতি আরও শক্তিশালী হবে এবং শিক্ষক ও গবেষকরা উদ্ভাবনী কার্যক্রমে উৎসাহিত হবেন বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ঢাবি নিয়ে কটাক্ষ যা বললেন রাকসুর জিএস

গবেষণা কার্যক্রমে উৎসাহিত করতে রুয়েটে প্রথমবার ২টি পুরস্কার–সম্মাননা চালু

জানা গেল জবি সাংবাদিক সমিতিতে হামলার নেপথ্যে কারণ!

মুক্তিযুদ্ধ নিয়ে ডাকসু নেতা সর্বমিত্রের ফেসবুক স্ট্যাটাস

জবি সাংবাদিক সমিতিতে হামলার নেপথ্যে কারণ!

ছাত্রদলের শেল্টারে জবি সাংবাদিক সমিতির আহ্বায়ক কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ

জবি সাংবাদিক সমিতিতে ছাত্রদলের হামলার আগে রহস্যজনক বন্ধ সিসিটিভি

সিরাজগঞ্জে ইসলামিয়া মডেল মাদরাসায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

সর্বাধিক পঠিত

গাজায় অপুষ্টিতে অন্তত ৬৬ শিশুর মৃত্যু

জকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ইশতেহার ঘোষণা

রাবিতে নানা আয়োজনে অনুষ্ঠিত হলো সরস্বতী পূজা

আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কবো: ডাকসুর বিক্ষোভ মিছিল

পাবিপ্রবিতে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ইবির ২ শিক্ষার্থীর সন্ধান দাবিতে মানববন্ধন

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ছুটি নিয়ে পাবিপ্রবি শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ

বিজয় দিবসে জবি শিবিরের ব্যতিক্রমী নৌ র‍্যালি

চাকসুতে শিবির প্যানেলকে জরিমানার তথ্যটি সঠিক নয়: নির্বাচন কমিশনার

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত অন্তত ৮১