জকসুর উদ্যোগে পরীক্ষামূলকভাবে চালু হলো স্টারলিংক

Post Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে ইন্টারনেট সমস্যার সমাধানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষামূলকভাবে স্টারলিংক ইন্টারনেট সংযোগ চালু করা হয়েছে। আজ রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধন করেন জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম।

জকসুর ভিপি বলেন, ‘শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট মৌলিক প্রয়োজন। দুঃখজনকভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ের বর্তমান ইন্টারনেট ব্যবস্থা অত্যন্ত বেহাল। এ ছাড়াও আমাদের ইশতেহারে স্টারলিংয়ের বিষয়টি ছিল।’

তিনি বলেন, ‘বিডিরেনের সঙ্গে আমাদের চুক্তি থাকলেও আমরা প্রত্যাশিত মানের সেবা পাচ্ছি না। ফলে বিকল্প সমাধান হিসেবে নির্বাচনের আগেই আমরা স্টারলিংক নিয়ে চিন্তাভাবনা করি। আজ পরীক্ষামূলকভাবে ওপেন প্লেসে একটি স্টারলিংক সংযোগ স্থাপন করা হয়েছে, যাতে বিদ্যমান সেবার সঙ্গে তুলনা করে দেখা যায় কোনটি আমাদের জন্য সবচেয়ে কার্যকর।’

জকসুর এজিএস মাসুদ রানা বলেন, ‘এই উদ্যোগ কোনো প্রদর্শনী নয়, বরং তুলনামূলকভাবে যাচাই করার একটি প্রক্রিয়া। আমরা চাই শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা থেকে বুঝুক কোন সেবাটি কার্যকর। শিক্ষার্থীদের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

এ বিষয়ে জিএস আব্দুল আলিম আরিফ বলেন, ‘শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম, গবেষণা এবং অনলাইন শিক্ষাব্যবস্থার সঙ্গে ইন্টারনেট সরাসরি যুক্ত। বর্তমান পরিস্থিতিতে ধীরগতির ইন্টারনেট শিক্ষার্থীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই পরীক্ষামূলক উদ্যোগের মাধ্যমে আমরা একটি টেকসই ও দীর্ঘমেয়াদি সমাধানের দিকে এগোতে চাই। যে প্রযুক্তি শিক্ষার্থীদের জন্য সবচেয়ে ভালো ফল দেবে, সেটিই ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি রুম ও ল্যাবে বাস্তবায়নের জন্য প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে।’

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

জাতিসংঘের তত্ত্বাবধানে ওসমান হাদি হত্যার তদন্তের দাবি ইনকিলাব মঞ্চের

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইনকিলাব মঞ্চ

আমি অবশ্যই গণভোটে হ্যাঁ ভোট দেবো: রাবি উপাচার্য

নোবিপ্রবিতে চাঁদাবাজির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদ

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে নোবিপ্রবি ছাত্রশিবিরের ক্যাম্পেইন

জকসুর উদ্যোগে পরীক্ষামূলকভাবে চালু হলো স্টারলিংক

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ঢাবিতে ভাষা পদযাত্রা

রাবিতে সাইবার থ্রেটস এন্ড ডিজিটাল ডিফেন্স' শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

নারী শিক্ষার্থীদের কাছ থেকে টোকেন ছিনিয়ে নিচ্ছে ছাত্রদল

ছাত্রদলের অর্থায়নে জেলা কল্যাণে বার্বিকিউয়ের ছড়াছড়ি

বিএনপির হামলায় জামায়াত নেতা খুন, প্রতিবাদে বিক্ষোভের ডাক ডাকসুর

গলায় ফাঁস দিয়ে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান, রাবিতে লাল কার্ড দেখাল ছাত্রশিবির

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষের অতিরিক্ত দায়িত্ব পেলেন উপাধ্যক্ষ মো. হাবিবুর রহমান

ঢাবিতে দুই হাজার ৮৪১ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন

জাতিসংঘের পরমাণু সংস্থার প্রধানকে আর ঢুকতে না দেওয়ার ঘোষণা ইরানের

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৩

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান