দাঁড়িয়ে থাকা দুই বাসে দুর্বৃত্তের আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু‎

Post Image

‎পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় থামিয়ে রাখা দুটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়ে বাসে ঘুমন্ত এক হেলপারকে হত্যা করেছে। নিহত হেলপারের নাম মো. সিয়াম। তার বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায় বলে জানা গেছে। পিরোজপুর জেলা বিএনপির অভিযোগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীরা বাস হেলপার সিয়ামকে পুড়িয়ে হত্যা করেছে।

বুধবার ভোররাত ৪ টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভান্ডারিয়া থানার ওসি মো. জগলুল হাসান।

‎স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল বাস মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি বাস মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসে আগুন দেখে টহলরত পুলিশ এসে আশপাশের বাসের ভিতরে ঘুমন্ত ব্যক্তিদের জাগিয়ে সরিয়ে নেয় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ‘বাহক’ নামের বাসটির ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করেছে।

‎এ দিকে পিরোজপুরের নাজিরপুর উপজেলার নাজিরপুর-গোপালগঞ্জ সড়কের পাশে কবিরাজ বাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন চারটি দোকান পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

এ বিষয়ে জেলা বিএনপির আহবায়ক মো. নজরুল ইসলাম খান ও সদস্য সচিব ছাইদুল ইসলাম কিসমত জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীরা বাসে অগ্নি সংযোগ করে একজন বাস শ্রমিককে হত্যা করেছে, এর আমরা তীব্র নিন্দা জানাই এবং এর সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীরা পিরোজপুরসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নি সংযোগ, ভাংচুর ও লুটপাট করে দেশকে অস্থিতিশীল করার ঘৃন্য পায়তারা চালাচ্ছে। বিএনপি দেশের জনগনকে সাথে নিয়ে নৈরাজ্য সৃষ্টিকারী আওয়ামী সন্ত্রাসীদেরকে প্রতিহত করবে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

‘ভাই আগে বলে নেই, তারপর তালি দেন’, সংসদে এমপিদের উদ্দেশে প্রধানমন্ত্রী

এনআইডি সেবার দুর্নীতি থেকে মুক্তি চায় নির্বাচন কমিশন

বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

দাঁড়িয়ে থাকা দুই বাসে দুর্বৃত্তের আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু‎

নেত্রকোনায় পরিত্যক্ত রেল স্টেশনে পেট্রল ঢেলে আগুন

আজ হোক কাল, প্রত্যেক দুষ্কৃতিকারীকে আইনের হেফাজতে নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পারমাণবিক বিদ্যুতে গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ: প্রযুক্তিমন্ত্রী

প্রশ্ন করলেন সংরক্ষিত আসনের এমপি— বুঝলেন না স্পিকার, এমনকি মন্ত্রীও

সর্বাধিক পঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনা আছে: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের বৈঠক

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

রাষ্ট্রপতি হওয়ার আগে ও পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা নেওয়া যাবে

শাপলা চত্বর হত্যাকাণ্ডের আসামি হচ্ছেন ইনু

ড. ইউনূসের সহায়তা চেয়ে ঢাকায় নেপলসের প্রতিনিধি দল

৩ জুলাই ২০২৪: ধর্মঘটে উত্তাল দেশ, ছাত্রলীগের হামলা

জুলাইয়ের সনদ বাস্তবায়ন ‘রাজনৈতিক সৌজন্যের’ মধ্যে সীমাবদ্ধ: সুজন

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যুতে জামায়াতের শোক

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক ব্যবস্থা আনতে চায় সরকার