দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যুতে জামায়াতের শোক

Post Image

মঙ্গলবার স্থানীয় সময় ভোর তিনটার দিকে দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি দোকানে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নারায়ণগঞ্জের ৬ জন বাংলাদেশি নাগরিকের করুণ মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই শোক প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, দক্ষিণ আফ্রিকায় রুজি-রোজগারের সন্ধানে যাওয়া আমাদের ৬ জন প্রবাসী ভাইয়ের মর্মান্তিক অগ্নিকাণ্ডে প্রাণহানির খবর অত্যন্ত হৃদয়বিদারক ও কষ্টদায়ক। জীবন জীবিকার তাগিদে সুদূর প্রবাসে গিয়ে এভাবে আগুনে পুড়ে প্রাণ হারানোর বেদনা সহ্য করা কঠিন। আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

তিনি আরো বলেন, মহান আল্লাহ তাআলা নিহতদের শাহাদাতের মর্যাদা দান করুন এবং তাঁদের স্বজনদের এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার তৌফিক দান করুন। একই সাথে এই ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অপর প্রবাসী ভাইয়ের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করছি।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, নিহত প্রবাসী ভাইদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে এনে তাঁদের পরিবারের কাছে পৌঁছানো এবং আহত প্রবাসীর সঠিক চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার জন্য আমি বাংলাদেশ সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক ব্যবস্থা আনতে চায় সরকার

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

সরকারি কলেজে শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন স্থগিত

বিরোধীদলীয় নেতার সঙ্গে বিটিএমএ নেতাদের মতবিনিময়, সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশ্বাস

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

দাওয়াত না পেয়ে মাতবরের অভিমান, টিসি নিল প্রাথমিকের ২৬ শিক্ষার্থী

পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

হুতিদের হামলায় সৌদিতে প্রাণ গেল বাংলাদেশির

সর্বাধিক পঠিত

নাসিরউদ্দীনের গালি শুনে আমরা অভ্যস্ত : সিইসি

হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দিলো পুলিশ

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদb

দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

এনসিপির জাতীয় কনভেনশন আজ,কোন সেশনে কি থাকছে

প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

আজ চার দিনব্যাপী ডিসি সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী