‘বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পিতভাবে বেয়াদবি করছেন’

Post Image
  • জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের সময় বিরোধী দলের সদস্যদের হট্টগোল ও প্রতিবাদকে ‘অসহনীয়’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার অভিযোগ, বিরোধী দলের সদস্যরা পরিকল্পিতভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘বেয়াদবি’ করছেন।

  • একই সঙ্গে জামায়াত-এনসিপির বিরুদ্ধে আওয়ামী লীগের নাশকতার দায় বিএনপি সরকারের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা এবং সরকারকে ব্যর্থ করার মিশনে নামার অভিযোগও তুলেছেন তিনি।

  • আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।

  • পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘ডক্টর মুহাম্মদ ইউনূসের আশীর্বাদপুষ্ট বিরোধীদল জাতীয় সংসদে প্রতিনিয়ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে পরিকল্পিতভাবে যে বেয়াদবি করছে, এটা অসহনীয়। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে এদের শরীরে হয়তো জ্বালাপোড়া শুরু হয়ে যায়, যার প্রতিফলন ৯০ জন বিরোধীদলীয় এমপির হাউকাউয়ের মধ্যে পরিলক্ষিত হয়।’

  • তিনি লেখেন, একদিকে বিএনপি সরকার আওয়ামী সন্ত্রাসীদের নাশকতা দমনে তৎপর, আবার অন্যদিকে জামায়াত জোটের নেতাকর্মীদের আচরণও আওয়ামী লীগের চেয়ে কোনো অংশে ভালো নয়। সব মিলিয়ে আওয়ামী লীগ আগুন দিচ্ছে, আর তাতে ঘি ঢেলে দিচ্ছে জামায়াত-এনসিপি। আওয়ামী লীগের আগুনসন্ত্রাসের দায়কে বিএনপি সরকারের ব্যর্থতা হিসেবে প্রচার করে বৈধতা দেওয়ার চেষ্টা করছে জামায়াত-এনসিপি।

  • রাশেদ খাঁন তার পোস্টে আরও বলেন, একটি বারের জন্যও তারা বলছে না যে, আওয়ামী দুর্বৃত্তদের মোকাবিলায় বিরোধীদল রাজপথে থাকবে। বরং তাদের বক্তব্য শুনে মনে হচ্ছে, তারা মনেপ্রাণে চায় যে, আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস চালিয়ে যাক, যাতে সরকার দুর্বল হয় এবং তারা ক্ষমতায় যেতে পারে।

  • জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়েও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি লেখেন, আমি আবারও বলছি, জামায়াত জাতীয় পার্টির মতো ট্র্যাপে পড়েছে। গোপন বৈঠক ফাঁস হয়ে যাওয়ার ভয়ে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া বন্ধ করে দিয়ে বিএনপি সরকারকে ব্যর্থ করার মিশনে নেমেছে। কিন্তু আওয়ামী ও জামায়াতি ফ্যাসিবাদের এই যৌথ মিশন কখনো সফল হবে না, ইনশাআল্লাহ।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

‘বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পিতভাবে বেয়াদবি করছেন’

মালয়েশিয়া যাওয়ার খরচ ১.৫৪ লাখ টাকা নির্ধারণ, বেশি নিলে এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা

ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

৯৬ কোটি টাকার জন্মনিয়ন্ত্রণ বড়ি কিনছে সরকার ইত্তেফাক ডিজিটাল রিপোর্ট

রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার

সংসদে সংরক্ষিত নারী আসনব্যবস্থা তুলে দেওয়ার সময় এসেছে: স্পিকার

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করল সরকার

শেখ হাসিনাকে ‘কলঙ্কিত নেতা’ কেন বলল আন্তর্জাতিক সংবাদমাধ্যম?

সর্বাধিক পঠিত

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

শ্রমজীবী মানুষই দেশের প্রধান চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জাতির উদ্দেশে বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

এতো বজ্রপাত সুনামগঞ্জে জানলে তো বিয়েই করতাম না : স্পিকার

১০ টাকা চাঁদার দাবিতে অটোচালককে পিটিয়ে হত্যা

বিরোধীদলীয় নেতার সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাতিসংঘের আস্থা পুনরুদ্ধার ও নিরাপত্তা পরিষদ সংস্কারের আহ্বান খলিলুর রহমানের

যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থেকে যাবে: পররাষ্ট্রমন্ত্রী

মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত