১০ টাকা চাঁদার দাবিতে অটোচালককে পিটিয়ে হত্যা

Post Image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাত্র ১০ টাকা চাঁদার দাবিতে এক অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২০ মে) ভোরে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালের আইসিইউতে তিন দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। নিহত মুমিনুল মিয়া সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত চাঁদাবাজ শাহিন মিয়া পলাতক রয়েছে।

ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী ও নিহতের স্বজনরা। এ সময় চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সনমান্দি ইউনিয়নের দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় শাহিন মিয়া দীর্ঘদিন ধরে অটোরিকশা ও সিএনজিচালিত যানবাহন থেকে প্রতিদিন ১০ টাকা করে চাঁদা আদায় করে আসছিলেন। গত রোববার বিকালে মুমিনুল মিয়া তার অটোরিকশা নিয়ে ওই এলাকায় অবস্থান করলে শাহিন মিয়া তার কাছে ১০ টাকা চাঁদা দাবি করেন।

মুমিনুল জানান, তিনি আগেই চাঁদা পরিশোধ করেছেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শাহিন মিয়া অটোরিকশাচালককে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুসি মারেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। বুধবার ভোর সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।

সকাল সাড়ে ১০টার দিকে অ্যাম্বুলেন্সে করে লাশ দড়িকান্দি এলাকায় আনা হলে স্বজন ও এলাকাবাসী ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে লাশ রেখে অবরোধ করেন এবং বিক্ষোভ করেন।  এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।খবর পেয়ে সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় নিহতের বড় ভাই মোবারক হোসেন গত সোমবার রাতে সোনারগাঁ থানায় একটি মামলা করেন। ওই মামলায় শাহিন মিয়াকে প্রধান আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরের প্রক্রিয়ায় রয়েছে।

নিহতের স্ত্রী রিনা বেগম বলেন, আমার স্বামী খুবই সহজ-সরল মানুষ ছিলেন। দ্বিতীয় দফায় ১০ টাকা চাঁদা না দেওয়ায় তাকে মারধর করা হয়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং তিনি ব্রেনস্ট্রোক করেন।  জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিদায়ের আগে বিশেষ সম্মান পেলেন মেসি

আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের সব ইউনিটের উৎপাদন বন্ধ

স্ত্রী চাইলে তাত্ক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্টের রায়

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক ব্যবস্থা আনতে চায় সরকার

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

সরকারি কলেজে শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন স্থগিত

বিরোধীদলীয় নেতার সঙ্গে বিটিএমএ নেতাদের মতবিনিময়, সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশ্বাস

সর্বাধিক পঠিত

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদb

সেনা মোতায়েনের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

এনসিপির জাতীয় কনভেনশন আজ,কোন সেশনে কি থাকছে

দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি মাসুদ

প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

আজ চার দিনব্যাপী ডিসি সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী