রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার

Post Image


সুবিধাবঞ্চিত মানুষের বর্তমান অবস্থার জন্য রাজনীতিবিদদের দায়ী করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, রাজনীতি এখন সর্বগ্রাসী। রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে। কিন্তু রাজনীতিবিদরা কীভাবে নিজেদের সুবিধা নেওয়া যায়, তা নিয়েই বেশি ভাবেন; সুবিধাবঞ্চিত মানুষের কথা ভাবতে চান না।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ককাসের জনপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

স্পিকার বলেন, সাধারণ মানুষ মাঠে না নামলে মাফিয়া সরকারকে সরানো সম্ভব হতো না। দেশে গণতান্ত্রিক ব্যবস্থা বজায় থাকলে ধীরে ধীরে সুবিধাবঞ্চিত মানুষের সংখ্যা কমে আসবে। সংসদ সদস্যরা আন্তরিক হলে এ পরিবর্তন আনা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সংসদ সদস্যরা চাইলে অনেক কিছুই করতে পারেন। তাদের অবস্থানের বাইরে দলও যেতে পারবে না। তবে সবকিছু নির্ভর করছে তারা কতটা আন্তরিক, তার ওপর।

অতীতের অন্ধকার সময়ে ফিরে যেতে চান না জানিয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, পরিচ্ছন্ন নির্বাচন হলে দুই-তিনটি নির্বাচনেই দেশের পরিস্থিতি ঠিক হয়ে যাবে। সুবিধাবঞ্চিত মানুষের পক্ষে কাজ করার পাশাপাশি ককাসকে সুষ্ঠু নির্বাচন নিয়েও কাজ করার আহ্বান জানান তিনি।

বর্তমান সংসদকে প্রকৃত অর্থেই সুষ্ঠুভাবে নির্বাচিত সংসদ হিসেবে উল্লেখ করেন স্পিকার। তিনি বলেন, এবারের সংসদে সংসদ সদস্যদের মানও বেশ ভালো।

মনোনয়ন ব্যবস্থা তুলে দেওয়ার পক্ষে মত দিয়ে তিনি বলেন, নারীরা এখন অনেক ভালো কাজ করছেন এবং শিক্ষিত হয়েছেন। সমাজে যোগ্য নারী নেত্রী রয়েছেন, যারা পুরুষ প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে নির্বাচিত হচ্ছেন। এসব জনপ্রতিনিধি সমাজে দৃশ্যমান পরিবর্তন আনতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

ককাসের প্রথম কমিটিকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, প্রথম কমিটি যেন দুর্নীতিবিরোধী কার্যক্রমকে অগ্রাধিকার দেয়।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

‘বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পিতভাবে বেয়াদবি করছেন’

মালয়েশিয়া যাওয়ার খরচ ১.৫৪ লাখ টাকা নির্ধারণ, বেশি নিলে এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা

ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

৯৬ কোটি টাকার জন্মনিয়ন্ত্রণ বড়ি কিনছে সরকার ইত্তেফাক ডিজিটাল রিপোর্ট

রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার

সংসদে সংরক্ষিত নারী আসনব্যবস্থা তুলে দেওয়ার সময় এসেছে: স্পিকার

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করল সরকার

শেখ হাসিনাকে ‘কলঙ্কিত নেতা’ কেন বলল আন্তর্জাতিক সংবাদমাধ্যম?

সর্বাধিক পঠিত

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

শ্রমজীবী মানুষই দেশের প্রধান চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জাতির উদ্দেশে বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

এতো বজ্রপাত সুনামগঞ্জে জানলে তো বিয়েই করতাম না : স্পিকার

১০ টাকা চাঁদার দাবিতে অটোচালককে পিটিয়ে হত্যা

বিরোধীদলীয় নেতার সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাতিসংঘের আস্থা পুনরুদ্ধার ও নিরাপত্তা পরিষদ সংস্কারের আহ্বান খলিলুর রহমানের

যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থেকে যাবে: পররাষ্ট্রমন্ত্রী

মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত