দায়িত্ব নিলেন ইবির নবনিযুক্ত উপাচার্য ড. মতিনুর রহমান

Post Image

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান তার কর্মক্ষেত্রে যোগদান করেছেন। তার যোগদানের মধ্য দিয়ে নতুন অভিভাবক পেল ইবি। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৫তম উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন। এসময় শহীদ স্মৃতিসৌধ ও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

শুক্রবার (১৫ মে) দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ে পৌঁছান ইবির নবনিযুক্ত উপাচার্য ড. এ কে এম মতিনুর রহমান। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলী, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম, ইউট্যাব সভাপতি ড. তোজাম্মেল হোসেন সহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও   সদস্যরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব নেওয়ার পর নবনিযুক্ত উপাচার্য মহান মুক্তিযুদ্ধে নিহত ৩০ লক্ষ শহীদ এবং জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণে শহীদ স্মৃতিসৌধে এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তারই স্থাপিত ভিত্তিপ্রস্তর চত্বরে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। 

নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ১৯৭৯ সালে ২২শে নভেম্বর স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন। এটি স্বাধীনতা-উত্তর বাংলাদেশের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি একটি সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এর যাত্রা শুরু করেছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিভিন্ন সময়ে এর লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে বিচ্যুতি ঘটেছে। আমি চেষ্টা করব ইসলামী বিশ্ববিদ্যালয়ের গতিকে আরও সামনের দিকে ইতিবাচকভাবে অগ্রসর করে নিয়ে যাওয়ার। এজন্য সবার সহযোগিতা চাই। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৫তম ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন অত্র বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। আগামী চার বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। এ নিয়োগের মধ্য দিয়ে তিনি ১৪তম উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর স্থলাভিষিক্ত হয়েছেন। তিনি ইতোপূর্বে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হল প্রভোস্ট, প্রেস প্রশাসক, বিভাগীয় সভাপতি, অনুষদের ডিন এবং শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ইউট্যাবের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ইবি সাদা দলের আহবায়ক তিনি।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

দায়িত্ব নিলেন ইবির নবনিযুক্ত উপাচার্য ড. মতিনুর রহমান

চীন যাচ্ছে ডাকসুর ১৫ নেতা

বুয়েটে নতুন উপাচার্য নিয়োগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৫তম উপাচার্য ড. মতিনুর রহমান

সাদিক কায়েমের স্ত্রীকে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে বিয়ে বাতিলের দাবি একদল ছাত্রীর

জাবি শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মধ্যরাতে ঢাবির হলে নারী শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাবির কেন্দ্রীয় মসজিদে ভিপি সাদিক কায়েমের বিয়ে

সর্বাধিক পঠিত

দৌড়াতে দৌড়াতে আওয়ামীপন্থি শিক্ষককে আটক করলেন চাকসু প্রতিনিধিরা

১৫ ব্যাচকে বাদ দিয়ে বৃত্তি পাচ্ছে জবির ৫ ব্যাচ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ৪২০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

নির্বাচনে সাইবার নিরাপত্তা এখন গুরুত্বপূর্ণ ইস্যু : ইউনেস্কো প্রতিনিধি

সংবর্ধনা পেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড়ি শিক্ষার্থীরা

ক্যাম্পাসে মশার উপদ্রব নিয়ন্ত্রণে রাকসুর মশা নিধন কর্মসূচি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ঢাবিতে ভাষা পদযাত্রা

নির্বাচন উপলক্ষে ঢাবিতে অনলাইন ক্লাস

চাকসুতে শিবির প্যানেলকে জরিমানার তথ্যটি সঠিক নয়: নির্বাচন কমিশনার

৯ দিনের শীতকালীন ছুটি পাচ্ছে জাবি শিক্ষার্থীরা