উপাচার্যকে স্মারকলিপি দিয়ে ক্যাম্পাস ত্যাগ জকসু-শিবির নেতাদের, ছাত্রদল নেতাদের সামলালেন আহবায়ক

Post Image

উপাচার্যকে স্মারকলিপি দিয়ে ক্যাম্পাস ত্যাগ জকসু-শিবির নেতাদের, ছাত্রদল নেতাদের সামলালেন আহবায়ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ভিপি রিয়াজুল ইসলামসহ নির্বাচিত অন্য নেতারা উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে স্মারকলিপি জমা দিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন তারা।

স্মারকলিপি প্রদান শেষে জকসু ভিপি রিয়াজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ যখন ক্যাম্পাস ত্যাগ করছিলেন, তখন সেখানে ছাত্রদল নেতা-কর্মীদের স্লোগান দিতে দেখা যায়। এ সময় ক্যাম্পাসে অবস্থানরত ছাত্রদল নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিলেও তা নিয়ন্ত্রন করেন শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। 

স্মারাকলিপি জমা দিয়ে ক্যাম্পাস ত্যাগ করার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জকসু ‍ভিপি। তিনি বলেন, গত ৪ আগস্ট আমাদের ওপর হওয়া হামলার বিচারের দাবিতে উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছি। আমরা উপাচার্যের পরামর্শ অনুযায়ী ধৈর্য ও শান্তির পরিচয় দিয়ে আমাদের দাবিগুলো উত্থাপন করেছি।

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, জকসুর পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য একটি অ্যাম্বুলেন্স বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলায় জড়িত সকল বহিরাগত এবং ছাত্রদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছি। বিশেষ করে বহিরাগত ও অছাত্রদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ফৌজদারি অপরাধে দণ্ড নিশ্চিত করার কথা বলা হয়েছে।

এর আগে, সকাল সাড়ে ১০ টার দিকে ভিপি রিয়াজুল ইসলামসহ নির্বাচিত অন্য নেতারা ক্যাম্পাসে প্রবেশ করেছিলেন।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন পাবিপ্রবির ১১ শিক্ষার্থী

ধর্ষণ ইস্যু নিয়ে বিতর্কিত পোস্ট করা সেই চাকসু নেতা শপথ নিলেন প্রায় এক বছর পর

দক্ষতা উন্নয়নে চবির পাঁচ ছাত্রী হলে সেলাই মেশিন দিল চাকসু

পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ

ছাত্রদল নেত্রীকে ধর্ষণের হুমকি, অভিযুক্তদের বদলির নোটিশ

‘রাবি ছাত্রদল হিজরায় পরিণত হলো’, বহিষ্কৃত নেতার ক্ষোভ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

‘মারধরের সিসিটিভি ফুটেজ ডিলিট করে প্রশাসন ছাত্রদলকে হামলার মদদ দিয়েছে’: রাকসু ভিপি

সর্বাধিক পঠিত

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

জাবিতে তিন হাজার শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

বর্ণিল আয়োজনে রাবির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঢাবিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ

হাবিপ্রবিতে শিক্ষক লাঞ্ছনা-সংঘর্ষ ঘটনায় ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

প্রক্টরের অপসারণসহ ৯ দাবিতে উপাচার্যকে জকসুর স্মারকলিপি

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

শিক্ষক সংকট কাটাতে রুয়েটের ১৬ বিভাগে ৪০ প্রভাষক নিয়োগ

জবিতে নবীনবরণের দ্বিতীয় দিনে আলোচনায় ব্যতিক্রমী প্ল্যাকার্ড

সরিয়ে দেওয়া হলো জাবি ভিসি অধ্যাপক কামরুল আহসানকে