ঠিকাদার খুশি হয়ে উপহার দিলে তা ঘুষ হবে না: প্রতিমন্ত্রী

Post Image
  • ঠিকাদার নিজের লভ্যাংশ থেকে খুশি হয়ে কোনো প্রকৌশলীকে উপহার দিলে তা ঘুষের মধ্যে পড়বে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

  • আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে উপজেলা সহকারী প্রকৌশলীদের নবীনবরণ ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

  • অনুষ্ঠানে মীর শাহে আলম বলেন, ‘ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন।’

  • তবে এ বক্তব্যের ব্যাখ্যায় তিনি বলেন, এর অর্থ এই নয় যে কাজের মান খারাপ করে বা ১০ লাখ টাকা সাশ্রয় করে পাঁচ লাখ টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করা যাবে। প্রকৌশলীদের মধ্যে দেশপ্রেম ও সততা বজায় রাখার আহ্বানও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, এলজিইডির কাজের মান নিয়ে নানা সমালোচনা রয়েছে। অতীতে রডের পরিবর্তে বাঁশ দিয়ে ঢালাই, স্ল্যাব বা কার্পেটিং উঠে যাওয়া এবং পলেস্তারা খুলে পড়ার মতো ঘটনা ঘটেছে।

  • তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে কয়েক দফা বৈঠক করা হয়েছে। এসব বৈঠকে কাজের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

ঠিকাদার খুশি হয়ে উপহার দিলে তা ঘুষ হবে না: প্রতিমন্ত্রী

বাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর

হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া আর কোনো উপায় নেই

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার আপিলের ৯০ শতাংশই মুসলিম

ফতুল্লায় মাদ্রাসায় আগুন : অধিকাংশই ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন

শহীদ নূর হোসেন দিবস আজ

মেয়াদ শেষ হলে বিদেশে থেকেও পাসপোর্ট রিনিউ করবেন যেভাবে

অনেক হাসপাতালের খাবার আমার বউয়ের রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

সর্বাধিক পঠিত

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

হজ পালনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন জামায়াত আমির

নিজস্ব অর্থায়নে হলেও দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে মানববন্ধন অনুষ্ঠিত

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

কাল থেকে সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ টাকা চাঁদার দাবিতে অটোচালককে পিটিয়ে হত্যা

এতো বজ্রপাত সুনামগঞ্জে জানলে তো বিয়েই করতাম না : স্পিকার

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে ভারতের পররাষ্ট্রমস্ত্রীর অভিনন্দন

থানায় মামলা করতে গিয়ে হয়রানি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে