জয়শঙ্কর

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে ভারতের পররাষ্ট্রমস্ত্রীর অভিনন্দন

Post Image

বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী তাঁর অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়ে লেখেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন। পারস্পরিক অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য আমাদের সহযোগিতা এগিয়ে নিতে একসঙ্গে কাজ করতে উন্মুখ।’

এর আগে বিগত অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছেন ড. খলিলুর রহমান। তিনি ১৯৭৯ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (পররাষ্ট্র) ক্যাডারে যোগ দেন। তিনি যুক্তরাষ্ট্রের টাফটস ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আইন ও কূটনীতিতে এমএ এবং অর্থনীতিতে পিএইচডি লাভ করেন।

১৯৮৩-৮৫ সময়কালে খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগে এবং পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৫ সালে তাঁকে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বদলি করা হয়। ১৯৯১ সালে তিনি জেনেভায় জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনে (আঙ্কটাড) বিশেষ উপদেষ্টা হিসেবে জাতিসংঘ সচিবালয়ে যোগ দেন।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, অফিস থেকে বের হয়ে গেলেন বাসস এমডি

রমজানকে মুনাফা লাভের মাসে পরিণত না করার আহ্বান প্রধানমন্ত্রীর

কবে ঘোষণা হচ্ছে বিরোধী জোটের ছায়া মন্ত্রিসভা?

রমজানকে স্বাগত জানিয়ে যে বার্তা দিলেন শায়খ আহমাদুল্লাহ

তারাবির নামাজের নিয়ম, নিয়ত ও দোয়া

নতুন চাকরিতে যোগ দিলেন শফিকুল আলম

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে ভারতের পররাষ্ট্রমস্ত্রীর অভিনন্দন

রোজায় দ্রব্যমূল্য নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হবে: স্থানীয় সরকার মন্ত্রী

সর্বাধিক পঠিত

নতুন চাকরিতে যোগ দিলেন শফিকুল আলম

জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

হাদি ও লক্ষ্মীপুরের ঘটনাকে বিচ্ছিন্ন মনে করছে নির্বাচন কমিশন

হাদির মাথায় জটিল অপারেশনের শেষ চেষ্টা চলছে

লটারির মাধ্যমে কুমিল্লার ১৮ থানায় নতুন ওসি

নিবন্ধিত দলগুলোর মধ্যে নির্বাচনে অংশ নিচ্ছে না ৯ দল

৪ লাখ ৭২ হাজারের বেশি প্রবাসীর ভোটদান সম্পন্ন

মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ইসি

ফের জামায়াত আমির নির্বাচিত হলেন শফিকুর রহমান

দেশে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর ব্যালট