অনেক হাসপাতালের খাবার আমার বউয়ের রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

Post Image
  • দেশের অনেক হাসপাতালের খাবারের মান নিজের স্ত্রীর রান্নার চেয়েও ভালো বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। শুধু মন্তব্যই নয়, তিনি নিজেও হাসপাতালের খাবার খান বলে জানিয়েছেন।

  • আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন তিনি।

  • স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা অনেক সময় বলি যে আমাদের স্বাস্থ্য খাতে এটা আছে, ওটা আছে। অথচ বাস্তবতা ভিন্ন। তাই চিকিৎসকদের সচেতনতা তৈরি করতে হবে। তবে অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্য খাতের মান অনেক উন্নত হয়েছে। অনেক হাসপাতালের খাবার আমার বউয়ের রান্নার থেকেও ভালো, আমি নিজেও খাই।’

  • অনুষ্ঠানে হামে শিশুমৃত্যুর দায় নিয়ে প্রশ্নের মুখেও পড়েন স্বাস্থ্যমন্ত্রী। এক সাংবাদিক জানতে চান, গত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যু হয়েছে। এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে?

  • জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দায় তো আমার। আমাকে ফাঁসি দেন। এটা আমার ব্যর্থতা। তবে চেষ্টা করেছি।’

  • হামের টিকা নিয়েও কথা বলেন তিনি। টিকা ভারত থেকে আনা হয়েছে—এমন প্রচারকে বিভ্রান্তিকর দাবি করে মন্ত্রী বলেন, মাত্র ৮ শতাংশ টিকা ভারত থেকে আমদানি করা হয়েছে। বাকি টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। এসব টিকা স্বল্পমূল্যে কেনা হয়েছে বলেও জানান তিনি।

  • শিশুদের টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে যারা হামে আক্রান্ত হচ্ছে, তাদের প্রায় কেউই টিকা নেয়নি। আক্রান্ত শিশুদের বড় একটি অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে ভর্তি হাম আক্রান্ত শিশুদের প্রায় কারও টিকা নেওয়া নেই বলেও তাকে জানানো হয়েছে।

  • স্বাস্থ্য অধিদপ্তরের ৯ নভেম্বরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৭৯ শিশুর মৃত্যু হয়েছে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

মেয়াদ শেষ হলে বিদেশে থেকেও পাসপোর্ট রিনিউ করবেন যেভাবে

অনেক হাসপাতালের খাবার আমার বউয়ের রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী

জনগণের প্রত্যাশা পূরণে সংসদ সদস্যদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান স্পিকারের

কর্মসংস্থান বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েও বিদেশে কর্মী পাঠানো ৩৫ শতাংশ কমেছে: হাসনাত

আধ্যাত্মিকতায় আগ্রহী কারাবন্দি মাদুরো, কোরআন পাঠ করে কাটাচ্ছেন সময়

সংসদ সদস্য হান্নান মাসউদের এমপি পদ বাতিলের রিট খারিজ

নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা : রয়টার্স

তিন দিনের সফরে ঢাকা আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ

সর্বাধিক পঠিত

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

ডিগ্রি পর্যন্ত মেয়েদের লেখাপড়া ফ্রি করে দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন : আপিল বিভাগ

ডিবির সেকাল ও একাল

নির্বাচন ঘিরে টানা ৪ দিনের ছুটি

হজ পালনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন জামায়াত আমির

নিজস্ব অর্থায়নে হলেও দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে মানববন্ধন অনুষ্ঠিত

ঢাকায় আনা হলো স্পিকারের স্ত্রী অধ্যাপক দিলারা হাফিজের মরদেহ