মামুনুল হককে ‘কুত্তার বাচ্চা’ বলে মন্তব্য হেফাজত আমিরের, সমালোচনার পর বললেন—‘চট্টগ্রামে এটি গালি নয়’

Post Image

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হকের কর্মকাণ্ডের প্রতি অসন্তোষ প্রকাশ করে তাকে ‘কুত্তার বাচ্চা’ অখ্যায়িত করে মন্তব্যের অভিযোগ উঠেছে হেফাজত ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বিরুদ্ধে। সম্প্রতি চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনে জামায়াতে ইসলামী ও  মামুনুল হকের সমালোচনা করে তিনি এমন মন্তব্য করেন। 

তবে ‘কুত্তার বাচ্চা’ শব্দটি গালি হিসেবে দেখা হয় না বলে অভিমত প্রকাশ করেছেন আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা আব্দুল খালেক। এ বিষয়ে গতকাল রবিবার (৮ নভেম্বর) তিনি নিজের ফেসবুকে পোস্ট দেন

সেখানে তিনি দাবি করেন, বাবুনগরীর একটি বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে।

পোস্টে বলা হয়, প্রচারিত বক্তব্যটি আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে শোনানো হলে তিনি বলেন— ‘আমি তো কথাটি তাকে বলিনি। সে তো আমার সন্তানের মতো প্রিয়।’

মাওলানা আব্দুল খালেকের দাবি, চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ শব্দটি সব ক্ষেত্রে গালি হিসেবে ব্যবহৃত হয় না। বিশেষ কিছু প্রেক্ষাপটে এটি কথার বুলি কিংবা স্নেহ প্রকাশের ভাষা হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে। এমনকি সন্তানকে আদর করেও এ ধরনের শব্দ ব্যবহারের প্রচলন রয়েছে।

পোস্টে আরও দাবি করা হয়, আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী মাওলানা মামুনুল হককে উদ্দেশ্য করে ওই শব্দ ব্যবহার করেননি। এমনকি তার নাম উল্লেখ করেও কথাটি বলেননি।

এদিকে, আঞ্চলিক ভাষার কোনো শব্দকে মূল প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন করে ব্যক্তিগত আক্রমণ বা অপমান হিসেবে প্রচার করা অনুচিত বলে পোস্টে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে মনগড়া ব্যাখ্যা ও বিভ্রান্তিকর প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৫৪ বাংলাদেশির মৃত্যু, সংসদে উদ্বেগ

৯ বছরের শিশুকে মসজিদের ভিতরে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ইমাম

শেখ হাসিনার জন্য পাসপোর্ট আবেদন করেছে ভাড়াটে প্রতিষ্ঠান

ফেসবুকে মিলিয়ন ক্লাবে এমপি আমির হামজা, অনুসারী ছাড়াল ১০ লাখ

মামুনুল হককে ‘কুত্তার বাচ্চা’ বলে মন্তব্য হেফাজত আমিরের, সমালোচনার পর বললেন—‘চট্টগ্রামে এটি গালি নয়’

‘আমরা যেন ফ্যাসিস্টকে প্রতিহত করতে পারি’—তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

গণভোটের রায়ের পর নোট অব ডিসেন্টের রাজনৈতিক ভিত্তি নেই: মঞ্জু

হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

হাসিনা বুঝে গেছে, বাংলাদেশের রাজনীতির ট্রেন আ’লীগকে বাদ দিয়ে আসলেই ছেড়ে গেছে

সরকারের কাঁধে হাসিনা ও আওয়ামী লীগের ভূত সওয়ার হয়েছে

নির্বাচন-পরবর্তী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জুলাই ঐক্যের

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর নির্দেশেই মসজিদে হামলা হয়েছে : এমপি মোমেন

ভিসিকে মব করে পদত্যাগ করানোর ঘটনায় গ্রেপ্তার বিএনপি নেতা

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

দয়া করে জিয়া পরিষদের নামে দোকান খুলবেন না

হাসিনাকে ভারত এই সুযোগ কেন দিল, প্রশ্ন বিএনপির

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ রাজপথে নামবে : জামায়াত নেতা হেলাল