সৌদির বিমান হামলায় ইয়েমেনে নিহত বেড়ে ২২

Post Image

ইয়েমেনের রাজধানী সানায় সৌদি আরবের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় শনিবার সকালের এই প্রাণঘাতী হামলায় আহত হয়েছে আরো ৩০ জন।

বার্তাসংস্থা সাবার এক প্রতিবেদনে বলেছে, সানার আল-সারিয়া এলাকায় সৌদি শত্রুদের যুদ্ধবিমান দিয়ে চালানো গণহত্যায় নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে পৌঁছেছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। অপরদিকে আহতের সংখ্যা বেড়ে ৩০ জনে পৌঁছেছে।

এর আগে গতকাল শুক্রবার ইয়েমেনের তাইজের একটি বাজারে সৌদির বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হন বলে জানায় হুথি বিদ্রোহীরা।

তবে পরবর্তীতে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দাবি করে, ওই বাজারে হুথিরা মিসাইল ছুড়েছে। এতে সেখানে ৩০ জন নিহত হয়েছেন।

হামলার শিকার বাজারটির অবস্থান তাইজের আল-ওয়াজিয়া শহরে। এ শহরটি ইরানের মদদপুষ্ট ইয়েমেনি গোষ্ঠী হুথিদের নিয়ন্ত্রণাধীন।


প্রসঙ্গত, পুরো ইয়েমেনের নিয়ন্ত্রণ নিতে গত সেপ্টেম্বর মাস থেকে ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি বড় আকারে সামরিক অভিযান শুরু করেছে হুথি গোষ্ঠী। পাল্টা অভিযান পরিচালনা করছে সৌদি আরবের সমর্থন পুষ্ট এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকার, বর্তমানে যারা ইয়েমেনের দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণ করছে। দুই পক্ষের এ তীব্র লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তাইজ প্রদেশ।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইসরায়েলে নেতানিয়াহুকে সরিয়ে নতুন প্রধানমন্ত্রী, কে এই আইজেনকোট ?

ইরানের স্থলবাণিজ্য বন্ধে করতে টাস্কফোর্স গঠন করল যুক্তরাষ্ট্র

ইসরায়েলের নির্বাচন নেতানিয়াহুকে সরিয়ে প্রধানমন্ত্রী হচ্ছেন আইজেনকোট, পেলেন সরকার গঠনের দায়িত্ব

সৌদির বিমান হামলায় ইয়েমেনে নিহত বেড়ে ২২

জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

ইরানকে সহায়তার অভিযোগে কানাডার ৮ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

৯ নভেম্বর অমাবস্যার আঁধারে ইরানে হামলার ছক ট্রাম্পের!

ইয়েমেনের এক বাজারে হামলায় ৩০ জন নিহত, সরকার-হুথির পাল্টাপাল্টি দোষারোপ

সর্বাধিক পঠিত

মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের হুঁশিয়ারি কেন

আয়াতুল্লাহ খামেনির জানাজার সময় বন্ধ থাকবে তেহরানের আকাশ

হোয়াইট হাউসের নিচে কেন নতুন ভূগর্ভস্থ বাঙ্কার বানাচ্ছেন ট্রাম্প?

বাংলার মাটিতে ‘বাবরি মসজিদ’ বানাতে দেব না: অমিত শাহ

বাবার জানাজায় থাকবেন না মোজতবা খামেনি, নেপথ্যে যে কারণ

খামেনির জানাজায় যোগ দিতে ইরাক যাচ্ছেন মাসুদ পেজেশকিয়ান

নেপালের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান মনীষার

হজের কারণে ইরানে হামলা স্থগিত করেছিলেন ট্রাম্প

খামেনির মৃত্যুর প্রতিশোধে জানাজায় ব্যাপক উপস্থিতির আহ্বান গালিবাফের

মক্কা প্যাক্ট নিয়ে ঢাকার অবস্থানকে স্বাগত জানাল ইরান