জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

Post Image

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ বাংলাদেশি। 

শনিবার (৭ নভেম্বর) ভোররাতে মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে মহাসড়কে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। 

জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কর্মকর্তারা জানান, নিহত বাংলাদেশিরা মদিনা থেকে একটি গাড়িতে করে জেদ্দার দিকে যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, আজ ভোরে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে বাংলাদেশিদের বহনকারী একটি বাসকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়।

নিহতদের সবাই আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট। তাদের বাড়ি বাংলাদেশের কক্সবাজারের চকরিয়া উপজেলায়।

কনস্যুলেটের কার্যালয় জানায়, জেদ্দা থেকে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর জিজানে সড়ক দুর্ঘটনায় হতাহতদের বিষয়ে বিস্তারিত জানতে বাংলাদেশ কনস্যুলেট থেকে স্থানীয় কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।

জানা গেছে, নিহত সাতজন বাংলাদেশের একাধিক পরিবারের সদস্য। তাদের মধ্যে শিশুও রয়েছে। সাত বাংলাদেশির মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আর আহতদের একই হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইসরায়েলে নেতানিয়াহুকে সরিয়ে নতুন প্রধানমন্ত্রী, কে এই আইজেনকোট ?

ইরানের স্থলবাণিজ্য বন্ধে করতে টাস্কফোর্স গঠন করল যুক্তরাষ্ট্র

ইসরায়েলের নির্বাচন নেতানিয়াহুকে সরিয়ে প্রধানমন্ত্রী হচ্ছেন আইজেনকোট, পেলেন সরকার গঠনের দায়িত্ব

সৌদির বিমান হামলায় ইয়েমেনে নিহত বেড়ে ২২

জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

ইরানকে সহায়তার অভিযোগে কানাডার ৮ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

৯ নভেম্বর অমাবস্যার আঁধারে ইরানে হামলার ছক ট্রাম্পের!

ইয়েমেনের এক বাজারে হামলায় ৩০ জন নিহত, সরকার-হুথির পাল্টাপাল্টি দোষারোপ

সর্বাধিক পঠিত

মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের হুঁশিয়ারি কেন

আয়াতুল্লাহ খামেনির জানাজার সময় বন্ধ থাকবে তেহরানের আকাশ

হোয়াইট হাউসের নিচে কেন নতুন ভূগর্ভস্থ বাঙ্কার বানাচ্ছেন ট্রাম্প?

বাংলার মাটিতে ‘বাবরি মসজিদ’ বানাতে দেব না: অমিত শাহ

বাবার জানাজায় থাকবেন না মোজতবা খামেনি, নেপথ্যে যে কারণ

খামেনির জানাজায় যোগ দিতে ইরাক যাচ্ছেন মাসুদ পেজেশকিয়ান

নেপালের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান মনীষার

হজের কারণে ইরানে হামলা স্থগিত করেছিলেন ট্রাম্প

খামেনির মৃত্যুর প্রতিশোধে জানাজায় ব্যাপক উপস্থিতির আহ্বান গালিবাফের

মক্কা প্যাক্ট নিয়ে ঢাকার অবস্থানকে স্বাগত জানাল ইরান