আওয়ামী ছোবল থেকে দেশ বাঁচাতে জামায়াত-এনসিপি ওসমান হাদির পথ অনুসরণ করতে পারবে কিনা— প্রশ্ন রাশেদ খাঁনের

Post Image


আওয়ামী ছোবল থেকে দেশ বাঁচাতে বাংলাদেশ জামায়াত ইসলামী-জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শহীদ ওসমান হাদির পথ অনুসরণ করতে পারবে কিনা; এমন প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

তিনি বলেছেন, ‘নাহিদ ইসলাম শ্রমিকবেশে আন্দোলনে আওয়ামী দুর্বৃত্তদের অংশগ্রহণকে সমর্থন জুগিয়েছেন। তিনি কি তাহলে আন্দোলনের নামে আওয়ামী দুর্বৃত্তদের সৃষ্ট সেই অরাজকতা, জ্বালাও-পোড়াও, হামলা ও ভাঙচুরের ধারাবাহিকতা বজায় রাখার পক্ষে?’

আজ বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। 

ফেসবুক পোস্টে রাশেধ খাঁন লেখেন, “নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি—টানা তিন মাস রাজপথে পাহারা দেওয়ার বিকল্প নেই। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, দীর্ঘ সময় ঘাপটি মেরে থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ। যেকোনো সামাজিক আন্দোলন গড়ে উঠলেই সেখানে তারা ছোবল দেওয়ার অপচেষ্টা করবে।”

তিনি বলেন, “আওয়ামী ছোবল থেকে দেশ বাঁচাতে শহীদ ওসমান হাদির পথ কি অনুসরণ করতে পারবে জামায়াত-এনসিপি? আর যদি তা করতে না পারে, তাহলে ধরে নিতে হবে, প্রয়োজন অনুযায়ী রাজনৈতিক স্বার্থে তারা শহীদ ওসমান হাদিকে বেচাকেনা করেছে। প্রকৃতপক্ষে জামায়াত-এনসিপি শহীদ ওসমান হাদির আওয়ামী ফ্যাসিবাদবিরোধী চেতনা থেকে যোজন যোজন দূরে।”

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে নিয়ে তিনি বলেন, “শ্রমিকদের দাবি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে মজুরি বোর্ড। সেখানে সরকার, মালিক ও শ্রমিকপক্ষ আলোচনা করে সিদ্ধান্ত নেবে। কারও একার পক্ষে একক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। তারপরও নাহিদ ইসলাম আন্দোলনকে উসকে দিতে শ্রমিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘অতীতে আন্দোলনে আওয়ামী লীগ জামায়াতের ভূত দেখত, এখন বিএনপি আওয়ামী লীগের ভূত দেখছে।’ এর মধ্য দিয়ে নাহিদ ইসলাম শ্রমিকবেশে আন্দোলনে আওয়ামী দুর্বৃত্তদের অংশগ্রহণকে সমর্থন জুগিয়েছেন। তিনি কি তাহলে আন্দোলনের নামে আওয়ামী দুর্বৃত্তদের সৃষ্ট সেই অরাজকতা, জ্বালাও-পোড়াও, হামলা ও ভাঙচুরের ধারাবাহিকতা বজায় রাখার পক্ষে?”

তিনি আরও বলেন, “বেশ কিছুদিন আগে আমি বলেছিলাম, দুটি বিরোধী দলের (বর্তমান বিরোধী দল ও পতিত স্বৈরাচার) অপতৎপরতা সামলে বিএনপি সরকারকে দেশ চালাতে হচ্ছে। সেই কথা আজ অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হলো। রাজপথে যতবারই আওয়ামী দুর্বৃত্তরা অরাজকতা সৃষ্টি করতে আসবে, তা শুধু বিএনপিকেই মোকাবিলা করতে হবে। ফ্যাসিবাদ দমনে জামায়াত-এনসিপিকে আর কখনোই পাশে পাওয়া যাবে না।” 

রাশেদ খাঁন বলেন, “বরং দুঃখজনক হলেও সত্য, জামায়াত-এনসিপি এখন ক্ষমতায় যাওয়ার মোহে পতিত ফ্যাসিস্ট অপশক্তির সঙ্গে তাল মিলিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনায় অসহযোগিতা করতে থাকবে। আলহামদুলিল্লাহ, নাহিদ ইসলামের আহ্বানে সাড়া না দিয়ে কাজে ফিরতে শুরু করেছেন গার্মেন্টসকর্মীরা।”

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

শ্রমিক আন্দোলনে নিহত সেই তৌফিকের পরিবারের পাশে থাকার ঘোষণা জামায়াত আমিরের

‘শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করে জানুয়ারি থেকে কার্যকর করতে হবে’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে: নাহিদ ইসলাম

সাদেক হোসেন খোকার কবর জিয়ারত করলেন সাদিক কায়েম

তারেক রহমানকে নিয়ে বক্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ

শ্রমিক আন্দোলনে নিহত তৌফিক হোসেনের পরিবারের পাশে জামায়াত

আওয়ামী ছোবল থেকে দেশ বাঁচাতে জামায়াত-এনসিপি ওসমান হাদির পথ অনুসরণ করতে পারবে কিনা— প্রশ্ন রাশেদ খাঁনের

ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন

সর্বাধিক পঠিত

জামায়াতের লং মার্চ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত

রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া: রাশেদ খাঁন

গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবেনা: নাহিদ ইসলাম

দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি

ভারতের সঙ্গে সম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তির ওপর: মির্জা ফখরুল

অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ?

সুদ বন্ধ করে জাকাতভিত্তিক অর্থনীতি চালু করতে হবে

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

আমরা পরিবারতন্ত্রের রাজনীতি আর দেখতে চাই না: জামায়াত আমির

নীলফামারীতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের অবস্থান কর্মসূচি