ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন

Post Image


বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের জন্য ঢাকা মহানগরী উত্তরের আমির নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তার নাম ঘোষণা করেন।

গত ২৩ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মেলনে ২০২৭-২০২৮ সেশনের আমির নির্বাচনের জন্য ভোট দেন মহানগরীর প্রায় ১৩ হাজার রুকন। পুরুষ ও নারী রুকনরা প্রত্যক্ষ ও গোপন ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসেন। তাকে সহযোগিতা করেন ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল। মোট ১৩টি বুথে ভোটগ্রহণ করা হয়। কেন্দ্র থেকে পাঠানো কেন্দ্রীয় প্রধান নির্বাচন কমিশনার এ টি এম মাসুম স্বাক্ষরিত ব্যালট পেপারে রুকনরা পছন্দের দায়িত্বশীলের নাম লিখে ব্যালট বাক্সে জমা দেন।

জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী, দলের সব পর্যায়ের নেতৃত্ব নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ব্যক্তি নির্বাচিত হন। এ প্রক্রিয়ায় কোনো প্রার্থী থাকেন না। কেউ কোনো পদের আকাঙ্ক্ষা প্রকাশ করলে তিনি অযোগ্য বলে বিবেচিত হন।

মোহাম্মদ সেলিম উদ্দিন ২০০৩ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল এবং ২০০৪-২০০৫ সালে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ছিলেন। ছাত্রজীবন শেষে তিনি দিগন্ত টেলিভিশনের অন্যতম উদ্যোক্তা হিসেবে ভূমিকা রাখেন। প্রতিষ্ঠানটির ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেন।

তিনি ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত রমনা থানা জামায়াতের আমির, ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত অবিভক্ত ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এবং ২০১৭ থেকে ২০২৬ সাল পর্যন্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থীও ছিলেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

শ্রমিক আন্দোলনে নিহত সেই তৌফিকের পরিবারের পাশে থাকার ঘোষণা জামায়াত আমিরের

‘শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করে জানুয়ারি থেকে কার্যকর করতে হবে’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে: নাহিদ ইসলাম

সাদেক হোসেন খোকার কবর জিয়ারত করলেন সাদিক কায়েম

তারেক রহমানকে নিয়ে বক্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ

শ্রমিক আন্দোলনে নিহত তৌফিক হোসেনের পরিবারের পাশে জামায়াত

আওয়ামী ছোবল থেকে দেশ বাঁচাতে জামায়াত-এনসিপি ওসমান হাদির পথ অনুসরণ করতে পারবে কিনা— প্রশ্ন রাশেদ খাঁনের

ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন

সর্বাধিক পঠিত

জামায়াতের লং মার্চ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত

রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া: রাশেদ খাঁন

গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবেনা: নাহিদ ইসলাম

দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি

ভারতের সঙ্গে সম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তির ওপর: মির্জা ফখরুল

অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ?

সুদ বন্ধ করে জাকাতভিত্তিক অর্থনীতি চালু করতে হবে

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

আমরা পরিবারতন্ত্রের রাজনীতি আর দেখতে চাই না: জামায়াত আমির

নীলফামারীতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের অবস্থান কর্মসূচি