ফেসবুক ব্যবহারে মাদরাসা শিক্ষকদের সতর্কতা, না মানলে শাস্তি

Post Image

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কর্তৃপক্ষের নানা সিদ্ধান্ত নিয়ে শিষ্টাচারবহির্ভূত, অশোভন কিংবা উসকানিমূলক কোনো ধরনের পোস্ট শেয়ার করা থেকে বিরত থাকতে দেশের মাদরাসা শিক্ষকদের কড়া নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। এই ধরনের আচরণকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে বলেও বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে।

আজ সোমবার মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে এক অফিস আদেশের মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়।

অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ মোজাম্মেল হোসেন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি এমপিওভুক্ত মাদরাসার কিছু শিক্ষক ফেসবুকে নিজেদের ব্যক্তিগত ওয়াল ও বিভিন্ন গ্রুপে কর্তৃপক্ষের গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে অশোভন, শিষ্টাচারবহির্ভূত ও উসকানিমূলক পোস্ট দিচ্ছেন। এতে সারা দেশে কর্মরত মাদরাসা শিক্ষকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

ফলে মাদরাসা শিক্ষার স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। পাশাপাশি এ ধরনের কর্মকাণ্ডের কারণে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯’-এর ১০(৬), ১০(ছ) ও ১০(ঝ) অনুচ্ছেদের পরিপন্থি। একইসঙ্গে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’-এর ১৮(গ) অনুযায়ী এসব কর্মকাণ্ড শাস্তিযোগ্য।

এ অবস্থায় মাদরাসায় কর্মরত সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে অধিদপ্তর। বিজ্ঞপ্তিটি দেশের সব সরকারি ও বেসরকারি মাদরাসার অধ্যক্ষ, সুপার ও ইবতেদায়ি প্রধানের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি অবগতির জন্য সব জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তার কাছেও এর অনুলিপি পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর

২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা

পুলিশের অবস্থান পরিষ্কারের আহবান শিক্ষার্থীদের, দাবি না মানা পর্যন্ত চলবে আন্দোলন

বর্ণাঢ্য আয়োজনে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ, পাবনার প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত

শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

রাকসুর তফসিলসহ নয় দাবিতে আম্মারের নেতৃত্বে ফের সরব হচ্ছে ‘রাবি সংস্কার আন্দোলন’

বেরোবি শিক্ষার্থীকে অপহরণ করে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী, নেপথ্যে ইউজিসির নির্দেশনা ও অর্থসংকট

স্কুল ড্রেস দেবে সরকার, জনপ্রতি ব্যয় ১০ হাজার টাকা

সর্বাধিক পঠিত

পাই দিবস উপলক্ষে ব্যাপনের কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রথমবারের মতো ৮ বিভাগেই রাবির ভর্তি পরীক্ষা

উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি

বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা: এবার সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

শিক্ষক নিয়োগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, গুপ্তরা বিভ্রান্তি ছড়াচ্ছে

আজ থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা, চলবে রুটিন অনুযায়ী

সফলতা অর্জনে শিক্ষার্থীদের ডিভাইস আসক্তি কমাতে হবে

গর্ভকালীন পড়াশোনা, নবজাতক রেখে ভাইভা— ভেরিফিকেশনে বাদ অদম্য সুমাইয়াও

রাজশাহী ক্যাডেট কলেজের সব শিক্ষার্থী পেল জিপিএ-৫

আলিম পরীক্ষার উত্তরপত্র নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের