বিশ্ববাজারে আরো কমল তেলের দাম

Post Image

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনায় অগ্রগতির প্রেক্ষাপটে তেলের দাম ৩ শতাংশেরও বেশি কমেছে। জিএমটি সময় ভোর ৪ টা ০৭ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৩ দশমিক ৬৮ ডলার বা ৩ দশমিক ২ শতাংশ কমে প্রতি ব্যারেল ১০৯ দশমিক ৭৫ ডলারে নেমে এসেছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৩ দশমিক ৪৩ ডলার বা ৩ দশমিক ৩ শতাংশ কমে প্রতি ব্যারেল ১০০ দশমিক ৬৯ ডলারে দাঁড়িয়েছে।

এরআগে মঙ্গলবার এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি কমে যায়।

মঙ্গলবার অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাত আরো বাড়তে পারে-এমন উদ্বেগের মধ্যে অক্টোবর মাস শেষে ব্রেন্ট ক্রুডের দাম ছয় মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার রয়টার্সকে বলেন, ‘গত সপ্তাহে তেলের দামে বড় ধরনের উল্লম্ফনের পর আজ সকালে এর কিছুটা কারিগরি দরপতন দেখা যাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘কূটনৈতিক অগ্রগতির ক্ষীণ আশা এবং সপ্তাহান্তে বড় ধরনের কোনো সামরিক উত্তেজনা না ঘটায়, তেলের দামের ওপর থেকে আপাতত তাৎক্ষণিক চাপ কিছুটা কমেছে।’

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিশ্ববাজারে আরো কমল তেলের দাম

ইসরাইলের রাজনীতিতে নয়া আতঙ্ক ‘আরব ভোট’

ডিআর কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব: মৃত্যু ছাড়াল ৫ হাজার

‘গাজার শিশুরাও আমাদের সন্তান’— লন্ডনে কনসার্টে মার্কিন র‍্যাপার ম্যাকলমোর

এপস্টেইনকাণ্ডে আইনি লড়াইয়ে বড় ধাক্কা খেলেন ট্রাম্প

শত্রুর হামলার জবাব দিতে ভৌগোলিক সীমা মানবে না ইরান: মোজতবা খামেনি

মক্কা জোটের পর এবার আলোচনার জন্য তেহরানে কাতারের প্রতিনিধিদল

ভারতে গরু জবা/ইয়ের মামলায় তিন মুসলিমের যাবজ্জীবন

সর্বাধিক পঠিত

এক লাফে জ্বালানি তেলের দাম বাড়ল ৪ শতাংশ

সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

বিদেশি শক্তির স্বার্থ হাসিলকারীদের সহ্য করা হবে না: খামেনি

ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের বগি

তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের কঠোর জবাব দিল চীন

খামেনির দাফন অনুষ্ঠানে পাকিস্তানের সেনা প্রধান, ইরানের পথে শাহবাজ

এবার হরমুজ প্রণালিতে সাবমেরিন মোতায়েন করল ইরান

গাজা ইস্যুতে ক্ষমা চাইলেন যুক্তরাজ্যের সম্ভাব্য প্রধানমন্ত্রী বার্নহ্যাম

ইরান নীতিকে প্রহসনে পরিণত করেছে যুক্তরাষ্ট্র: বাঘাই