ডিআর কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব: মৃত্যু ছাড়াল ৫ হাজার

Post Image

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) ইবোলা ভাইরাসের সংক্রমণে প্রাণহানির সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গেছে। দেশটির সরকারি সূত্র জানিয়েছে, ২৬টি প্রদেশের মধ্যে ইতোমধ্যে ৮টিতে এই মহামারি ছড়িয়ে পড়েছে এবং মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

জনস্বাস্থ্য কর্মকর্তাদের মতে, গত মে মাসে শুরু হওয়া এই প্রাদুর্ভাবটি আগস্টেই দেশটির ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ইবোলা মহামারিতে রূপ নেয়। বর্তমানে এতে আক্রান্তদের মৃত্যুর হার ৪৮ দশমিক ৬ শতাংশ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ তথ্যে জানানো হয়েছে, মহামারির মূল কেন্দ্রস্থল এখনও দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশ। এলাকাটি সংঘাতপূর্ণ অঞ্চল হওয়ায় সেখানে ভাইরাসের বিস্তার রোধ করা আরও কঠিন হয়ে পড়েছে। এ ছাড়া কেনিয়া, নাইজেরিয়া এবং উগান্ডাতেও এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।


জাতিসংঘের তথ্য অনুযায়ী, ডিআর কঙ্গোর ইতিহাসে এটি ১৭তম ইবোলা প্রাদুর্ভাব এবং বিশ্বের ইতিহাসে এটি দ্বিতীয় বৃহত্তম।


বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আফ্রিকা অফিস জানিয়েছে, এই মহামারি দূর করতে প্রতিরোধমূলক ব্যবস্থাগুলোর ধারাবাহিক সম্প্রসারণ, আক্রান্ত এলাকাগুলোতে অবাধ প্রবেশাধিকার নিশ্চিতকরণ এবং সামাজিক পর্যায়ে জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা অত্যন্ত জরুরি।


সংস্থাটি আরও জানায়, ইবোলার নমুনা পরীক্ষা ও চিকিৎসা অব্যাহত রয়েছে। পাশাপাশি সম্ভাব্য ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়ালও চালানো হচ্ছে।


এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডিআর কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব: মৃত্যু ছাড়াল ৫ হাজার

‘গাজার শিশুরাও আমাদের সন্তান’— লন্ডনে কনসার্টে মার্কিন র‍্যাপার ম্যাকলমোর

এপস্টেইনকাণ্ডে আইনি লড়াইয়ে বড় ধাক্কা খেলেন ট্রাম্প

শত্রুর হামলার জবাব দিতে ভৌগোলিক সীমা মানবে না ইরান: মোজতবা খামেনি

মক্কা জোটের পর এবার আলোচনার জন্য তেহরানে কাতারের প্রতিনিধিদল

ভারতে গরু জবা/ইয়ের মামলায় তিন মুসলিমের যাবজ্জীবন

ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প

ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান

সর্বাধিক পঠিত

ইরানকে তুরস্কের হুঁশিয়ারি

সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

এক লাফে জ্বালানি তেলের দাম বাড়ল ৪ শতাংশ

তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের কঠোর জবাব দিল চীন

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের বগি

বিদেশি শক্তির স্বার্থ হাসিলকারীদের সহ্য করা হবে না: খামেনি

খামেনির দাফন অনুষ্ঠানে পাকিস্তানের সেনা প্রধান, ইরানের পথে শাহবাজ

গাজা ইস্যুতে ক্ষমা চাইলেন যুক্তরাজ্যের সম্ভাব্য প্রধানমন্ত্রী বার্নহ্যাম

এবার হরমুজ প্রণালিতে সাবমেরিন মোতায়েন করল ইরান

ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী