ইরান নীতিকে প্রহসনে পরিণত করেছে যুক্তরাষ্ট্র: বাঘাই

Post Image

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন করে আরোপ করা নিষেধাজ্ঞা বাস্তবায়নে ওয়াশিংটনের নেওয়া বিভিন্ন পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘ওয়াশিংটনের ইরান নীতি এখন নিছক প্রহসনে পরিণত হয়েছে।’ যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা ঘোষণার দুই দিন পর তিনি এ মন্তব্য করেন।

বাঘাই বলেন, ‘যুক্তরাষ্ট্র এখন বাহরাইনের দিকে দৃষ্টি দিচ্ছে-যে দেশের সঙ্গে ইরানের কার্যত কোনো উল্লেখযোগ্য অর্থনৈতিক লেনদেন নেই। এতে প্রমাণ হয় যে তাদের কথিত ‘জোট’ কার্যকর রয়েছে।’

তিনি আরো বলেন, ইরানের সঙ্গে খেলাধুলা ও শিক্ষাক্ষেত্রে যেসব বিনিময় কার্যক্রম বহু বছর ধরেই কার্যত বন্ধ, সেগুলোও এখন ‘বন্ধ’ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বাঘাই বলেন, ‘ইতোমধ্যেই নিষেধাজ্ঞার শিকার হওয়া দেশের ওপর আবার নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র।’

এরআগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে নতুন দফার নিষেধাজ্ঞা ঘোষণা করেন। ওয়াশিংটন এই অভিযানকে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে অভিহিত করেছে।

বেসেন্ট বলেন, বিশ্বজুড়ে ইরানের আর্থিক নেটওয়ার্ককে লক্ষ্য করেই এই অভিযান পরিচালিত হবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যেসব দেশ ও প্রতিষ্ঠান তেহরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখবে, তাদেরও সেকেন্ডারি নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।

সূত্র: প্রেস টিভি

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

ইমরান খানের মুক্তি দাবিতে ইসলামাবাদ অভিমুখে জনতার ‘সুনামি’

দিল্লিতে মোদির সঙ্গে দেখা, ‘ঢাকার বার্তা পৌঁছালেন’ দীনেশ ত্রিবেদী

বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম

সৌদি আরবে হামলার মধ্যে সামরিক বাহিনী মোতায়েনে সম্মত মক্কা জোট

যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতা নিয়ে আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ

প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষার্থীদের বিক্ষোভ, পাশে ককরোচ জনতা পার্টি

সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় লাখো মানুষ

আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

সিরিয়ার প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ

আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে : মোদি

পশ্চিমবঙ্গে হুমায়ুন কবীরের দলের সঙ্গে ওয়াইসির দলের জোট

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

কচুক্ষেতে গার্মেন্টস কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

দিল্লিতে মোদির সঙ্গে দেখা, ‘ঢাকার বার্তা পৌঁছালেন’ দীনেশ ত্রিবেদী