বিদেশি শক্তির স্বার্থ হাসিলকারীদের সহ্য করা হবে না: খামেনি

Post Image

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সতর্ক করে বলেছেন, বিদেশি শক্তি হয়ে কাজ করা ভাড়াটে সেনা এবং জনসাধারণের জানমালের ক্ষতিসাধনকারী দাঙ্গাবাজদের সহ্য করা হবে না। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে খামেনি এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, বিদেশি শক্তিগুলো ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা করার চেষ্টা করছে। খবর ইরান ইন্টারন্যাশনালের।

তার অভিযোগ, কোনো কোনো দাঙ্গাবাজ জানমালের ক্ষতি করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে খুশি করার চেষ্টা করার চেষ্টা করছে। তিনি বলেন, ‘তারা ট্রাম্পকে খুশি করতে চায়। তিনি যদি একটি দেশ সঠিকভাবে চালাতে জানতেন, তাহলে যুক্তরাষ্ট্রের ভেতরে সমস্যা থাকতো না।’

খামেনি বলেন, ট্রাম্পের অবশ্যই পতন হবে। কারণ ফেরাউন, নমরুদ, রেজা শাহ এবং মোহাম্মদ রেজার মতো অহংকারী ও অত্যাচারীদেরও পতন হয়েছিল।’

তিনি বলেন, অস্থিরতার মুখে ইরান পিছু হটবে না। খামেনি আরো বলেন, মার্কিন প্রেসিডেন্টের হাত হাজারের বেশি ইরানির রক্তে রঞ্জিত।

খামেনি সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বলেন, ‘প্রিয় তরুণরা, প্রস্তুতি এবং ঐক্য বজায় রাখুন। একটি ঐক্যবদ্ধ জাতি যেকোনো শত্রুকে পরাজিত করতে পারে।’

গত ২৮ ডিসেম্বর ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে প্রথমে তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে আন্দোলনে নামেন। পরে সেই আন্দোলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যুক্ত হন।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডিআর কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব: মৃত্যু ছাড়াল ৫ হাজার

‘গাজার শিশুরাও আমাদের সন্তান’— লন্ডনে কনসার্টে মার্কিন র‍্যাপার ম্যাকলমোর

এপস্টেইনকাণ্ডে আইনি লড়াইয়ে বড় ধাক্কা খেলেন ট্রাম্প

শত্রুর হামলার জবাব দিতে ভৌগোলিক সীমা মানবে না ইরান: মোজতবা খামেনি

মক্কা জোটের পর এবার আলোচনার জন্য তেহরানে কাতারের প্রতিনিধিদল

ভারতে গরু জবা/ইয়ের মামলায় তিন মুসলিমের যাবজ্জীবন

ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প

ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান

সর্বাধিক পঠিত

সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

এক লাফে জ্বালানি তেলের দাম বাড়ল ৪ শতাংশ

ইরানকে তুরস্কের হুঁশিয়ারি

তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের কঠোর জবাব দিল চীন

বিদেশি শক্তির স্বার্থ হাসিলকারীদের সহ্য করা হবে না: খামেনি

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের বগি

খামেনির দাফন অনুষ্ঠানে পাকিস্তানের সেনা প্রধান, ইরানের পথে শাহবাজ

গাজা ইস্যুতে ক্ষমা চাইলেন যুক্তরাজ্যের সম্ভাব্য প্রধানমন্ত্রী বার্নহ্যাম

এবার হরমুজ প্রণালিতে সাবমেরিন মোতায়েন করল ইরান

ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী