কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি আব্দুর রাজ্জাককে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) ভোরে উপজেলার ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতার রাজ্জাক সদর ইউনিয়নের দেওয়ানের খামার এলাকার মৃত রিয়াজুল ইসলামের ছেলে। ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, সন্ত্রাসবিরোধী মামলায় আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়েছে। আজ (সোমবার) দুপুরে আসামিকে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।







