প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন যারা

Post Image

চার দিনের সরকারি সফরে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আজ রাতে টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী ছাড়াও থাকবেন আরও কয়েকজন।

আগামীকাল ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপানে অবস্থান করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও মিডিয়া টিম জাপান যাবেন।

সফরকালে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, মেট্রোরেলসহ চলমান অবকাঠামো প্রকল্পের ব্যয় ও ঋণের সুদের হার কমানোর বিষয়ে আলোচনা, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হবে।

সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠক, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা, শিল্প ও জ্বালানি স্থাপনা পরিদর্শন এবং বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্য দেবেন।


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

বিএনপি বিরিয়ানি ভাগবাটোয়ারার রাজনীতি করে না: রাশেদ খাঁন

গৌতম বুদ্ধের বাণী ধারণ করলে শান্তির সমাজ গড়ে উঠবে: রিজভী

প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন যারা

ইসলামকে বিজয়ী করতে হবে, এর মাধ্যমেই কেবল বৈষম্যহীন সমাজ সম্ভব: মামুনুল হক

আওয়ামী লীগকে ফেরাতে যা করা দরকার, তাই করছে বিএনপি : নাহিদ

প্রধানমন্ত্রীর সঙ্গে যারা আছেন, তাদের গালাগালি করা ছাড়া আর কোনো যোগ্যতা নেই: কর্নেল অলি

আত্মহত্যা নয়, হানি ট্র্যাপে ফেলে শিহাবকে হত্যার অভিযোগ, প্রধান আসামী মাহজাবিনের জামিনে ক্ষুদ্ধ পরিবার

তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

প্রজ্ঞাপনের পরেও প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’, জুলকারনাইন লিখলেন— একটু বিব্রতকর না?

বিএনপি ক্ষমতায় গেলে চট্টগ্রাম হবে বাণিজ্যিক রাজধানী

রাজনীতি নিয়ে নিজের অবস্থানে অনড় সাকিব

পাঁচ দফা দাবিতে জামায়াতসহ আট দলের বিক্ষোভ আজ

‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে অবৈধ ঘোষণা করবে আদালত’

‘মিনি পার্লামেন্ট’ থেকে ন্যাশনাল পার্লামেন্টে নুর-আখতার

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে নিয়ে উপজেলা সহকারী কমিশনারের ইফতার

ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত

মিরপুর-কাফরুলবাসীর ভোট যাবে ‘আগামীর প্রধানমন্ত্রী’র পক্ষে

রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম