পাঁচ দফা দাবিতে জামায়াতসহ আট দলের বিক্ষোভ আজ

Post Image

পাঁচ দফা দাবিতে আগামীকাল (২৭ অক্টোবর) সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৮টি রাজনৈতিক দল। 


গতকাল রবিবার (২৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দেশের সব জেলা সদরে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।


বিবৃতিতে পরওয়ার বলেছেন, বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে আন্দোলনরত ৮টি রাজনৈতিক দলের পক্ষ থেকে গত ১৯ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলনের পাঁচ গণদাবি জাতির সামনে উপস্থাপন করা হয় এবং তিন দিনের চতুর্থ পর্বের কর্মসূচি ঘোষণা করা হয়।


আট দলের দাবিগুলো হলো- ১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি ও ওই আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা। ২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে/উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু করা। ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ৪. ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন: জামায়াতের আমির

দাফনে বাধা নয়, জনগণের আপত্তি ছিল ভূয়া মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদানে— দাবি মাসুদ সাঈদীর

‘তারেক রহমানকে পাশে বসিয়ে খালেদা জিয়াই নতুন সংবিধান রচনার কথা বলেছিলেন’

আশঙ্কা ছিল, সংস্কারের কোনো এজেন্ডাই বাস্তবায়ন করবে না বিএনপি, সেটিই সত্য হয়েছে

‘সিংহাসন টিকিয়ে রাখতে যতটুকু দরকার, বিএনপির কাছে গণঅভ্যুত্থানের ততটুকু হালাল’

২৮ অক্টোবর ঘিরে জামায়াতের দুই দিনের কর্মসূচি

বিএনপি ৭০ শতাংশ মানুষের সঙ্গে ধাপ্পাবাজি করেছে, এই কমিটিতে আমরা যাব না

বিরোধী দলকে গালাগালি করা ছাড়া বিএনপির আর কোনো যোগ্যতা নেই

সর্বাধিক পঠিত

রাজনীতি নিয়ে নিজের অবস্থানে অনড় সাকিব

‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে অবৈধ ঘোষণা করবে আদালত’

বিএনপি ক্ষমতায় গেলে চট্টগ্রাম হবে বাণিজ্যিক রাজধানী

প্রজ্ঞাপনের পরেও প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’, জুলকারনাইন লিখলেন— একটু বিব্রতকর না?

জুলাই জাদুঘর উদ্বোধন ৫ আগস্টের আগে

পাঁচ দফা দাবিতে জামায়াতসহ আট দলের বিক্ষোভ আজ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে নিয়ে উপজেলা সহকারী কমিশনারের ইফতার

জামায়াতের সাথে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরে বৈঠক

‘মিনি পার্লামেন্ট’ থেকে ন্যাশনাল পার্লামেন্টে নুর-আখতার

ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত