প্রধানমন্ত্রীর সঙ্গে যারা আছেন, তাদের গালাগালি করা ছাড়া আর কোনো যোগ্যতা নেই: কর্নেল অলি

Post Image

প্রধানমন্ত্রীর সঙ্গে যারা আছেন, তাদের গালাগালি করা ছাড়া আর কোনো যোগ্যতা নেই বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।

তিনি বলেছেন, ‘আপনার শত্রু বাইরে না, আপনার চারপাশে যারা আছে, তারাই আপনার শত্রু। তাদের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হবেন।’

কর্নেল (অব.) অলি আহমদ বলেন, “আপনার সঙ্গে যারা আছে, তারা তো আপনাদের পরামর্শ দেওয়ার মতো উপযুক্ত না। অভিজ্ঞতাও নাই, শিক্ষাগত যোগ্যতাও নাই। শুধু গালাগালি করার ক্ষমতা রাখে। আর কোনো ক্ষমতা তাদের কাছে আছে বলে মনে হয় না। শুধু দুইটা জিনিস—আমাদের গালাগালি করবে এবং দেশের ক্ষতি করার জন্য যা যা করার দরকার, সেটাই করবেন।”

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনার শত্রু বাইরে না, আপনার চারপাশে যারা আছে, তারাই আপনার শত্রু। তাদের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হবেন।”

তিনি আরও বলেন, “আপনি দেখেছেন, দুর্গাপূজার সময় কীভাবে তারা বক্তব্য রেখেছে। তারা কি এখন মুসলমান না হিন্দু ধর্মে রূপান্তরিত হয়েছে, আমি জানি না। এটা আপনাকে বুঝতে হবে। আপনি অবুঝ না, আপনি প্রধানমন্ত্রী। আপনার দায়িত্ব সব আপনার কাঁধে। ১০০ টাকা দিয়ে খেলেন, না ৩০০ টাকা দিয়ে খেলেন, এতে জাতির কিছু আসে যায় না। মানুষের পেটে যে ভাত নাই, মানুষের চোখে ঘুম নাই—এই জিনিসটা আপনাকে দেখতে হবে।”

কর্নেল (অব.) অলি আহমদ বলেন, “আপনি চারদিকে যুদ্ধ করে জয়লাভ করতে পারবেন না। বিরোধী দলের দাবি কী? বিরোধী দলের দাবি হলো, জুলাই সংস্কারটা বাস্তবায়ন করা। আমি মনে করি, আপনার স্বার্থে, আমাদের স্বার্থে না, জনগণের স্বার্থে অনতিবিলম্বে এটা বাস্তবায়ন করার ব্যবস্থা নেন এবং ঘোষণা দিয়ে দেন। তাহলে আর লং মার্চও থাকবে না, রোড মার্চও থাকবে না, কোনো কিছু থাকবে না। সবাই মিলে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব।”

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

আওয়ামী লীগকে ফেরাতে যা করা দরকার, তাই করছে বিএনপি : নাহিদ

প্রধানমন্ত্রীর সঙ্গে যারা আছেন, তাদের গালাগালি করা ছাড়া আর কোনো যোগ্যতা নেই: কর্নেল অলি

আত্মহত্যা নয়, হানি ট্র্যাপে ফেলে শিহাবকে হত্যার অভিযোগ, প্রধান আসামী মাহজাবিনের জামিনে ক্ষুদ্ধ পরিবার

তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাপান সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হেফাজত নেতা

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন: জামায়াতের আমির

দাফনে বাধা নয়, জনগণের আপত্তি ছিল ভূয়া মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদানে— দাবি মাসুদ সাঈদীর

‘তারেক রহমানকে পাশে বসিয়ে খালেদা জিয়াই নতুন সংবিধান রচনার কথা বলেছিলেন’

সর্বাধিক পঠিত

বিএনপি ক্ষমতায় গেলে চট্টগ্রাম হবে বাণিজ্যিক রাজধানী

জুলাই জাদুঘর উদ্বোধন ৫ আগস্টের আগে

রাজনীতি নিয়ে নিজের অবস্থানে অনড় সাকিব

প্রজ্ঞাপনের পরেও প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’, জুলকারনাইন লিখলেন— একটু বিব্রতকর না?

পাঁচ দফা দাবিতে জামায়াতসহ আট দলের বিক্ষোভ আজ

‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে অবৈধ ঘোষণা করবে আদালত’

‘মিনি পার্লামেন্ট’ থেকে ন্যাশনাল পার্লামেন্টে নুর-আখতার

জামায়াতের সাথে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরে বৈঠক

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে নিয়ে উপজেলা সহকারী কমিশনারের ইফতার

ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত