চাকসুর উদ্যোগে ইনোভেশন ফেয়ার, উদ্ভাবনী প্রকল্প নিয়ে অংশ নিল ৩৬টি দল

Post Image


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রোবোটিক্স অ্যান্ড ইনোভেশন ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্ভাবন মেলা ২০২৬’। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে এ মেলার আয়োজন করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চাকসু ভবনের নিচতলা ও প্রথম তলায় এ মেলা অনুষ্ঠিত হয়।

মেলায় ‘প্রকল্পের প্রদর্শনী’ বিভাগে ২৩টি দল এবং ‘ধারণা উপস্থাপন’ বিভাগে ১৩টি দলসহ মোট ৩৬টি দল অংশ নেয়। এ ছাড়া আয়োজন করা হয় একটি সেমিনার ও ইনোভেশন কুইজ প্রতিযোগিতা। বিভিন্ন বিভাগে বিজয়ীদের মোট প্রায় সাড়ে সাত হাজার টাকার পুরস্কার ও ক্রেস্ট দেওয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে দেওয়া হয় অংশগ্রহণের সনদ।

চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব বলেন, “চাকসু নির্বাচনের পর থেকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সেক্টরে শিক্ষার্থীদের স্বার্থে কাজ করার চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদকের উদ্যোগে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রোবোটিক্স অ্যান্ড ইনোভেশন ক্লাবের সহযোগিতায় আয়োজিত এ মেলা অত্যন্ত সফল হয়েছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে চাকসু বিভিন্ন সফট স্কিল কোর্সসহ নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। এ আয়োজনে অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানান তিনি।

চাকসুর বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মাহবুবুর রহমান বলেন, “শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা বিকাশ এবং তাদের সৃজনশীল প্রকল্পগুলোকে স্বীকৃতি ও উৎসাহিত করার প্রতিশ্রুতি আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল। আলহামদুলিল্লাহ, এ আয়োজনের মাধ্যমে আমরা সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পেরেছি। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও তাদের উদ্ভাবনী প্রকল্পগুলো আমাদের মুগ্ধ করেছে।”

তিনি আরও বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে তারা আশাবাদী।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

চাকসুর উদ্যোগে ইনোভেশন ফেয়ার, উদ্ভাবনী প্রকল্প নিয়ে অংশ নিল ৩৬টি দল

পশু জবাই নিয়ে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তির বিষয়ে দুঃখ প্রকাশ জবি প্রশাসনের

জবিতে নিষিদ্ধের মধ্যেই গরু জ'বাই কর্মসূচিতে ডাকসু নেতা জুবায়েরর সংহতি

রাবি সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা: দশ দিনেও গ্রেপ্তার হয়নি কেউ

পদত্যাগের খবর ভিত্তিহীন দাবি করে আলোচনায় সমাধান চাইলেন চুয়েট ভিসি

ভোলা সরকারি কলেজে ক্যাম্পাস সাংবাদিকদের কাজে হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৩–১৯তম গ্রেডে ৩৪ পদে চাকরি, আবেদন ২৬ অক্টোবর পর্যন্ত

মহানবী (সা.)-কে কটূক্ত, জাবি শিক্ষার্থী সৈকত সাময়িক বহিষ্কার

সর্বাধিক পঠিত

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

জাবি দেশের প্রথম ‘নিষিদ্ধ ছাত্রলীগমুক্ত’ ক্যাম্পাস

‘বিএনপির শিক্ষা সম্পাদকের দায়িত্বের পাশাপাশি ঢাবিতে পার্টটাইম হিসেবে ক্ষেপ মারেন ভিসি’

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

‎চবিতে চাকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি বিবৃতি

‘ডিনস অ্যাওয়ার্ড’ পেলেন ঢাবি শিবির সভাপতি মহিউদ্দিন খান

ঢাবিতে ফিলিস্তিনি ছাত্রীদের এক কোটি টাকার টিউশন ফি মওকুফ

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ ঘিরে সংঘর্ষ, আহত ১৫

জবির একমাত্র ছাত্রী হলে উচ্চ ক্ষমতাসম্পন্ন ঠান্ডা পানির ফিল্টার হস্তান্তর

প্রবিপ্রবি ফিশারিজ টেকনোলজি বিভাগের গবেষণাগার উদ্বোধন