ডোপ টেস্টে মাদক শনাক্ত, চাকরি হারালেন পুলিশ সদস্য

Post Image

ডোপ টেস্টে মাদকের উপস্থিতি শনাক্ত হওয়ায় কিশোরগঞ্জ জেলা পুলিশের কনস্টেবল মো. ওসমান গনিকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগের পাশাপাশি ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা পুলিশ প্রশাসন। আজ মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

বরখাস্ত হওয়া ওসমান গনি ঢাকার ধামরাই উপজেলার সাহাবেলীশ্বর এলাকার আব্দুস কুদ্দুছের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ জেলা পুলিশে কনস্টেবল পদে চালক হিসেবে কর্মরত ছিলেন।

কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. নূর মো. শামসুল আলম জানান, ওই পুলিশ সদস্যের ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে।


রিপোর্টটি পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে।


পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরেই ওই পুলিশ কনস্টেবলের অস্বাভাবিক আচরণ ও গতিবিধি নজরে আসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের। এর ওপর ভিত্তি করে তাকে নজরদারিতে রাখা হয়। পরে বাহিনীর ভাবমূর্তি ও অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় তার ডোপ টেস্ট করানোর সিদ্ধান্ত নেওয়া হয়।


এরপর ১৩ অক্টোবর সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তার ডোপ টেস্ট করানো হয়। এতে তার রিপোর্ট পজিটিভ আসে।


প্রতিবেদন হাতে পাওয়ার পরপরই জেলা পুলিশের সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত কনস্টেবল ওসমান গনিকে তাৎক্ষণিক বরখাস্ত করা হয়। এ ছাড়া ওসমান গনি কী ধরনের মাদক সেবন করতেন সেসব তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ডোপ টেস্টে পজিটিভ আসায় অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে বরখাস্ত করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন ইনু

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মারা গেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ

বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

ডোপ টেস্টে মাদক শনাক্ত, চাকরি হারালেন পুলিশ সদস্য

‘একজন বিশ্বনেতায় পরিণত হচ্ছেন জামায়াত আমির’

সৌদি আরবে কাজ হারানোর শঙ্কায় হাজার হাজার প্রবাসী

দুর্গাপূজায় পোশাক শ্রমিকদের ছুটি মিলবে ৪ দিন

সর্বাধিক পঠিত

প্রধান উপদেষ্টার দেওয়া চাকরির অফার ফিরিয়ে দিয়েছেন ওসমান হাদির স্ত্রী

এবার আগের মতো পাতানো নির্বাচন হবে না: সিইসি

ফ্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর ব্যবস্থা

ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী

২০২৭ বর্ষ থেকে স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণিতে পরীক্ষা নেওয়া হবে না, লটারি বহাল

এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে বিল পাস

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে শিশির মনিরের চিঠি

নবম পে স্কেলে বড় পরিবর্তনের আভাস