দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে শিশির মনিরের চিঠি

Post Image

হাওর অঞ্চলের ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ চেয়ে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেছেন সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

বৃহস্পতিবার (৭ মে) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে মন্ত্রীর বরাবর এ স্মারকলিপি প্রদান করেন তিনি।

স্মারকলিপিতে শিশির মনির উল্লেখ করেন, সাম্প্রতিক ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাওর অঞ্চলের বিশেষ করে সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলার হাজার হাজার হেক্টর জমির পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, শুধু সুনামগঞ্জ জেলাতেই প্রায় ২০ হাজার হেক্টর জমির ধান প্লাবিত হয়েছে। এতে শত শত মেট্রিক টন ধান ভিজে অঙ্কুরিত ও পচে নষ্ট হয়েছে। সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা বলে উল্লেখ করা হয়।

দুস্মারকলিপিতে ক্ষতিগ্রস্ত কৃষক ও সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী নানা পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। স্বল্পমেয়াদী পদক্ষেপের মধ্যে রয়েছে— কৃষকদের জন্য সরকারি আর্থিক ও খাদ্য সহায়তার মেয়াদ তিন মাস থেকে বাড়িয়ে ছয় মাস করা, কৃষিঋণের কিস্তি মওকুফ ও সুদ হ্রাস, ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সহায়তা প্রদান, গবাদিপশুর খাদ্য ও চিকিৎসা নিশ্চিত করা, দুর্গত এলাকায় প্রশাসনের মাধ্যমে দ্রুত ফসল কাটার উদ্যোগ, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ এবং জরুরি ভিত্তিতে ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামত।

এছাড়া দীর্ঘমেয়াদি পরিকল্পনার মধ্যে- হাওর অঞ্চলের পরিবেশগত ও পানি প্রবাহ ব্যবস্থার সমন্বিত পর্যালোচনা, নদী-নালা ও খাল পুনঃখনন, হাওর রক্ষা বাঁধের মানোন্নয়ন ও মনিটরিং, আধুনিক স্লুইস গেট নির্মাণ, বজ্রপাত প্রতিরোধে টাওয়ার স্থাপন, বন্যা সহনশীল ধানের জাত উদ্ভাবন, কৃষি বিমা চালু, বিকল্প জীবিকা উন্নয়ন এবং জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণের প্রস্তাব দেওয়া হয়।

স্মারকলিপিতে শিশির মনির আরও বলেন, হাওর অঞ্চলের মানুষ প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছেন। তাই শুধু ত্রাণ নয়, টেকসই ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে এই অঞ্চলের কৃষি ও জীবিকা রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

দেশজুড়ে আক্রান্ত গ্রামীণ ব্যাংক: ১৮টির বেশি শাখায় হামলা ও অগ্নিসংযোগ

জিয়াউল আহসানকে হাতকড়া পরানো হয়নি কেন, প্রশ্নে আইনমন্ত্রী বললেন—‘ভবিষ্যতে পুনরাবৃত্তি হবে না’

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

নতুন প্রজন্মকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

‘তাকী উসমানীকে ফলো করলে কোনো আলেম অন্যের ব্যবহৃত টিস্যু হতে পারে না’

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর

হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

সর্বাধিক পঠিত

অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে চাকরির সুযোগ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

জুলাই বিপ্লবের পর তরুণ সমাজ গতানুগতিক বাজেট দেখতে চায় না

নির্বাচনকালে শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং হবে না: প্রেস সচিব

কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের সাক্ষাৎ

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

সাংবাদিক লাঞ্ছনা, বিএনপি বিট সাংবাদিকদের ক্ষোভ, নিন্দা

ভোটের আগে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধান উপদেষ্টা

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি