প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত ববির ১৩ শিক্ষার্থী

Post Image

প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১৩ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) প্রকাশিত ২০১৯, ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষের তালিকায় নিজ নিজ অনুষদে সর্বোচ্চ সিজিপিএ অর্জনের স্বীকৃতিস্বরূপ তাদের মনোনীত করা হয়েছে।

ইউজিসির প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০১৯ শিক্ষাবর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে পাঁচজন, ২০২০ শিক্ষাবর্ষে চারজন এবং ২০২১ শিক্ষাবর্ষে চারজন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন।

২০১৯ শিক্ষাবর্ষে মনোনীত পাঁচ শিক্ষার্থী হলেন—জীববিজ্ঞান অনুষদের উদ্ভিদবিজ্ঞান বিভাগের মো. আল ইমরান (সিজিপিএ ৩.৯৮), বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চন্দ্রিকা সাহা (৩.৯৫), সামাজিক বিজ্ঞান অনুষদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রনি গোপাল দাস (৩.৮৬), আইন অনুষদের আইন বিভাগের তহমিনা আক্তার মুন (৩.৮৬) এবং কলা ও মানবিক অনুষদের ইংরেজি বিভাগের শ্যামলিমা শহীদ খান (৩.৬৭)।

২০২০ শিক্ষাবর্ষে মনোনীত হয়েছেন—বিজনেস স্টাডিজ অনুষদের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ওয়াহিদা ইসলাম (৩.৯২), বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের রসায়ন বিভাগের অরিন্দম কর্মকার (৩.৮৭), আইন অনুষদের আইন বিভাগের দিলরুবা খান মৌ (৩.৭৫) এবং কলা ও মানবিক অনুষদের বাংলা বিভাগের অন্তরা হালদার (৩.৫৯)।

অন্যদিকে, ২০২১ শিক্ষাবর্ষে মনোনীত চার শিক্ষার্থী হলেন—জীববিজ্ঞান অনুষদের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অনামিকা বিশ্বাস (৩.৯২), বিজনেস স্টাডিজ অনুষদের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মোসাঃ অনন্যা সুলতানা (৩.৯২), বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তসলিমা আক্তার (৩.৯১) এবং সামাজিক বিজ্ঞান অনুষদের লোক প্রশাসন বিভাগের আব্দুল কাদের (৩.৬৭)।

নিজ নিজ অনুষদে সর্বোচ্চ সিজিপিএ অর্জনের ভিত্তিতে এসব শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন। তাদের এ অর্জনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের ১৩ মেধাবী শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হওয়ায় তাঁদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ।

এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, “বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের এই গৌরবোজ্জ্বল অর্জন তাঁদের স্ব স্ব একাডেমিক সাফল্যের এক অনন্য স্বীকৃতি। তাঁদের এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীকেও ভালো ফলাফল অর্জন, জ্ঞানচর্চা ও গবেষণামুখী হতে গভীরভাবে অনুপ্রাণিত করবে।”

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, শিক্ষার্থীদের এই কৃতি ও অর্জন ভবিষ্যতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক একাডেমিক সাফল্যের ধারাকে আরও সমৃদ্ধ ও বেগবান করবে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত ববির ১৩ শিক্ষার্থী

ঢাকা শহরে প্ল্যান ছাড়া বানানো ভবনগুলো শনাক্ত করছি: গণপূর্তমন্ত্রী

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ডিবিপ্রধান • ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসিরই কণ্ঠ এটা

বিদায়ের আগে বিশেষ সম্মান পেলেন মেসি

আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের সব ইউনিটের উৎপাদন বন্ধ

স্ত্রী চাইলে তাত্ক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্টের রায়

সর্বাধিক পঠিত

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদb

দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ

সেনা মোতায়েনের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

এনসিপির জাতীয় কনভেনশন আজ,কোন সেশনে কি থাকছে

আজ চার দিনব্যাপী ডিসি সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি মাসুদ