ধর্ষণ ইস্যু নিয়ে বিতর্কিত পোস্ট করা সেই চাকসু নেতা শপথ নিলেন প্রায় এক বছর পর

Post Image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দুই সহ–উপাচার্য ও চাকসুর ভিপি ও জিএসের উপস্থিতিতে শপথ নিচ্ছেন আকাশ দাস (বাঁয়ে)। আজ দুপুরে উপাচার্যের কার্যালয়ে © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাহী সদস্য পদে নির্বাচিত হওয়ার প্রায় এক বছর পর শপথ নিয়েছেন আকাশ দাস। ধর্ষণ ও নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এত দিন তিনি শপথ নেননি। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চাকসুর সভাপতি অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকানের কাছে শপথ নেন তিনি।

উপাচার্য মোহাম্মদ আল-ফোরকান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিতর্কের পর আকাশ দাস আত্মপক্ষ সমর্থন করে ক্ষমা চেয়েছেন। তদন্ত কমিটির প্রতিবেদনেও তাকে নির্দোষ বলা হয়েছে। চাকসুর মেয়াদের বাকি সময়ে তিনি কার্যক্রমে অংশ নেবেন বলে আশা করছেন উপাচার্য।

জানা গেছে, চাকসু নির্বাচনে শিবির-সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের নির্বাহী সদস্য প্রার্থী ছিলেন আকাশ দাস। নির্বাচনে তিনি জয়ী হন। তবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নারীদের কটূক্তির অভিযোগ ওঠার পর আকাশের দেওয়া একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়।

গত বছরের ২২ অক্টোবর দেওয়া ওই পোস্টে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী নারীকে দায়ী করে মন্তব্য করেছিলেন আকাশ। সমালোচনা শুরু হলে এক ঘণ্টার মধ্যে পোস্টটি মুছে দেন তিনি। পরে আরেকটি পোস্টে দুঃখ প্রকাশ করে দাবি করেন, ঘটনার বিস্তারিত তিনি জানতেন না।

ওই পোস্টের প্রতিবাদে একই দিন রাতে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন। চাকসুর নির্বাচিত নেতাদের অনেকেও তার বক্তব্যের নিন্দা জানান। পরদিন ২৩ অক্টোবর চাকসু ও হল সংসদের নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হলেও সেখানে উপস্থিত ছিলেন না আকাশ।

সে সময় আকাশ জানিয়েছিলেন, শপথ নিতে গেলে সংঘাতমূলক পরিস্থিতি তৈরি হতে পারে— এ আশঙ্কায় তিনি অনুষ্ঠানে যাননি। পরে বিভিন্ন সংগঠনের প্রতিবাদের মুখে তিনি আর শপথ নেননি। ২০২৫ সালের ২৩ অক্টোবর আকাশ দাস ছাড়া চাকসুর অন্য নেতারা শপথ নেন।

আকাশের শপথ নেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছেন চাকসুর ও শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান। তিনি বলেন, শিক্ষার্থীদের প্রতিনিধি হওয়ার জন্য যে নৈতিকতা থাকা প্রয়োজন, বিতর্কিত মন্তব্যের পর আকাশ দাস সেই জায়গা হারিয়েছেন। তার দাবি, চাকসু নির্বাচনে আকাশকে ‘ট্রাম কার্ড’ হিসেবে ব্যবহার করা হয়েছিল এবং বিতর্কিত মন্তব্যের পর শিবিরও তাকে একপ্রকার দূরে সরিয়ে দেয়। এখন মেয়াদ শেষ হওয়ার সময়ে তাকে শপথ পড়িয়ে দায়মুক্তির চেষ্টা করা হচ্ছে।

শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, বিতর্কিত পোস্ট দেওয়ার পরই আকাশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। তার ভাষ্য, আকাশকে শপথ পড়ানোর মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন ধর্ষণের পক্ষে অবস্থানকে প্রশ্রয় দিচ্ছে। শিক্ষার্থীদের, বিশেষ করে নারী শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে কাজ করার প্রতিনিধিত্বশীল প্ল্যাটফর্ম চাকসুতে ধর্ষণের মতো গুরুতর অপরাধ নিয়ে বিতর্কিত অবস্থান নেওয়া একজন ব্যক্তি কীভাবে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবেন, সেই প্রশ্নও তোলেন তিনি।

অন্যদিকে চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব বলেন, চাকসুর মেয়াদ শেষ হতে প্রায় এক মাস বাকি। গঠনতন্ত্র অনুযায়ী এখন মূল কার্যক্রম পরিচালনা করতে হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গঠনতন্ত্রের প্রয়োজনীয় ব্যাখ্যা দেবেন এবং সে অনুযায়ী কার্যক্রম পরিচালিত হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্তে ইতিবাচক প্রতিবেদন পাওয়া গেলে আকাশ দাসকে নিয়ে কাজ করতে তাদের আপত্তি নেই বলেও জানান তিনি।

তবে আকাশ দাসের কাছ থেকে কোনো সহযোগিতা নেওয়া হবে না বলে জানিয়েছেন চাকসুর ছাত্রী কল্যাণবিষয়ক সম্পাদক নাহিমা আক্তার। তিনি বলেন, আগের ফেসবুক পোস্টের কারণে আকাশকে শপথ নিতে দেওয়া হয়নি। চাকসুর মেয়াদও শেষের দিকে। এ সময়ে তার শপথ নেওয়াকে তিনি যৌক্তিক মনে করেন না। কার্যনির্বাহী সদস্যরা বিভিন্ন সম্পাদককে কাজে সহযোগিতা করলেও ছাত্রীবিষয়ক কোনো কাজে আকাশের সহযোগিতা নেওয়া হবে না।

উল্লেখ্য, চাকসু নির্বাচনে আকাশ দাস নির্বাচিত হওয়ার পর বিতর্কিত ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শপথ গ্রহণ থেকে বিরত ছিলেন। প্রায় এক বছর পর মঙ্গলবার তিনি শপথ নিলেন।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ধর্ষণ ইস্যু নিয়ে বিতর্কিত পোস্ট করা সেই চাকসু নেতা শপথ নিলেন প্রায় এক বছর পর

দক্ষতা উন্নয়নে চবির পাঁচ ছাত্রী হলে সেলাই মেশিন দিল চাকসু

পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ

ছাত্রদল নেত্রীকে ধর্ষণের হুমকি, অভিযুক্তদের বদলির নোটিশ

‘রাবি ছাত্রদল হিজরায় পরিণত হলো’, বহিষ্কৃত নেতার ক্ষোভ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

‘মারধরের সিসিটিভি ফুটেজ ডিলিট করে প্রশাসন ছাত্রদলকে হামলার মদদ দিয়েছে’: রাকসু ভিপি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটির নিন্দা

সর্বাধিক পঠিত

চবি ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

জাবিতে তিন হাজার শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

বর্ণিল আয়োজনে রাবির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঢাবিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ

হাবিপ্রবিতে শিক্ষক লাঞ্ছনা-সংঘর্ষ ঘটনায় ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

প্রক্টরের অপসারণসহ ৯ দাবিতে উপাচার্যকে জকসুর স্মারকলিপি

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

শিক্ষক সংকট কাটাতে রুয়েটের ১৬ বিভাগে ৪০ প্রভাষক নিয়োগ

জবিতে নবীনবরণের দ্বিতীয় দিনে আলোচনায় ব্যতিক্রমী প্ল্যাকার্ড