শিক্ষক সংকট কাটাতে রুয়েটের ১৬ বিভাগে ৪০ প্রভাষক নিয়োগ

Post Image

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) দীর্ঘদিনের শিক্ষক সংকট নিরসনে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ১৬টি বিভাগে ৪০ জন নতুন প্রভাষকের নিয়োগ ও যোগদান সম্পন্ন করেছে প্রশাসন। লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ এসব শিক্ষক মঙ্গলবার (৩০জুন) নিয়োগপ্রাপ্ত হন। গতকাল বুধবার (১ জুলাই) আনুষ্ঠানিকভাবে তারা নিজ নিজ বিভাগে যোগদান করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল করা, শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত উন্নত করা, গবেষণার পরিধি সম্প্রসারণ সহ বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক মান উন্নয়নের লক্ষ্যেই এ নিয়োগ দেওয়া হয়েছে। নতুন শিক্ষকেরা পাঠদান, গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক মানের একাডেমিক পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নিয়োগপ্রাপ্ত ৪০জন শিক্ষকের মধ্যে পুরকৌশল বিভাগ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, যন্ত্রকৌশল বিভাগ এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগে সর্বোচ্চ ৪ জন করে প্রভাষক যোগ দিয়েছেন।

এছাড়াও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই), কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিএইচই) এবং স্থাপত্য বিভাগে ৩জন করে শিক্ষক নিয়োগ পেয়েছেন। এদিকে ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই), ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই), বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) এবং ইংরেজি বিভাগে ২ জন করে নিয়োগ দেওয়া হয়েছে।

তবে গণিত, সমাজবিজ্ঞান, সিরামিক অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিএমই) এবং নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগে ১ জন করে শিক্ষকের চূড়ান্ত যোগদান সম্পন্ন হয়েছে।

প্রশাসন সংশ্লিষ্টদের মতে, নতুন এ নিয়োগের মাধ্যমে রুয়েটের শিক্ষা কার্যক্রম শক্তিশালী হওয়ার পাশাপাশি বিভাগ গুলোর দীর্ঘদিনের শিক্ষক সংকট অনেকাংশে দূর হবে। একই সঙ্গে উচ্চশিক্ষায় গুণগত মানোন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য উন্নত একাডেমিক পরিবেশ নিশ্চিত করতেও নিয়োগটি ইতিবাচক ভূমিকা রাখবে।

তারা আরও মন্তব্য করেছেন, দক্ষ শিক্ষক সংখ্যা বৃদ্ধি বিশ্ববিদ্যালয়ের গবেষণা সক্ষমতা জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ে রুয়েটের অবস্থান উন্নত করতে সহায়ক হবে। একই সঙ্গে ভবিষ্যতে গবেষণা অনুদান বৃদ্ধি, উন্নয়ন প্রকল্প এবং বাজেট বরাদ্দ বৃদ্ধির ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

শিক্ষক সংকট কাটাতে রুয়েটের ১৬ বিভাগে ৪০ প্রভাষক নিয়োগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে টুর্নামেন্টে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গৌরবময় সাফল্য

গৌরবের ১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়

সিনেট অধিবেশনে ওয়াকআউট করেছেন ডাকসু নেতারা

জবিতে নবীনবরণের দ্বিতীয় দিনে আলোচনায় ব্যতিক্রমী প্ল্যাকার্ড

একসঙ্গে গোবিপ্রবির ১৭ শিক্ষক চাকরিচ্যুত

রাবিতে ছাত্রদলের সিট দখলের প্রতিবাদে শিবিরের মানববন্ধন

আইআইএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী, সাবেক অধ্যক্ষকে বিদায় সংবর্ধনা

সর্বাধিক পঠিত

জুলাই শহীদদের নামে ভবন ও শিক্ষার্থীবান্ধব পরিবেশসহ ১২ দফা দাবিতে শিবিরের স্মারকলিপি প্রদান

শত বছরের ঐতিহ্য ধারণ করে রুয়েটে "পিঠা উৎসব ২০২৬" উদযাপিত

সাদিক কায়েমের স্ত্রীকে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে বিয়ে বাতিলের দাবি একদল ছাত্রীর

রাকসুর উদ্যোগে মানসিক স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন শুরু ৩০ জানুয়ারি

শহীদ ওসমান হাদীর স্মরণে রুয়েটে "টেলিকমিউনিকেশন প্রিমিয়ার লিগ ২০২৬" অনুষ্ঠিত

ক্যাম্পাসে টাঙানো জিয়া পরিষদের ব্যানার খুলে ফেললেন রাকসুর জিএস

চাকসু ভিপিকে মারতে তেড়ে আসলেন ছাত্রদল সভাপতি

বেরোবি শিক্ষার্থী পরিষদের ব্যানারে শিবিরের ‘Run With’ কর্মসূচি অনুষ্ঠিত

ঢাবিতে মেয়াদোত্তীর্ণ ৩৬ ছাত্রদল নেতাকে সিট দিয়ে তোপের মুখে প্রশাসন

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার